কমলাপুর রেলস্টেশনে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৯:২৭ পিএম

গ্রামের বাড়ি যাওয়ার পথে কমলাপুর রেলস্টেশনে অসুস্থ হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ওই শিক্ষার্থীর নাম ফুয়াদ (১৭)। তিনি পীলখানার মুন্সি আব্দুর রউফ স্কুল এন্ড কলেজর এইচএসসির শিক্ষার্থী ছিলেন।

ফুয়াদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের এটিএম আব্দুস সালাম বাবুলের ছেলে। তিনি বর্তমানে জিগাতলা এলাকায় একটি মেসে থাকতেন।

নিহতের বড় ভাই তিয়াস জানান, ফুয়াদের হার্ডের সমস্যা ছিল।

আরও পড়ুন: বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি হাজতির মৃত্যু

রেলওয়ে থানা পুলিশের (কমলাপুর) কনস্টেবল আলম উদ্দিন ফুয়াদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, হঠাৎই প্লাটফর্মে অসুস্থ হয়ে পড়ে ফুয়াদ। এসময় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর