'স্বাধীনতা স্বপক্ষের শক্তির কারণে দেশ এগিয়ে যাচ্ছে'

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৮:১৩ পিএম

স্বাধীনতা স্বপক্ষের শক্তির অবদানের কারণে এদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন  ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি বলেন,  আমাদের দেশে যে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি যে ধারায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই ধারা যেন কেউ বাধাগ্রস্থ করতে না পারে।

এখনো এদেশে যারা এক সময় স্বাধীনতা, মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে সেই শক্তি কিন্তু প্রায় বিভিন্ন রকম অপচেষ্টা চালিয়ে থাকে বলে জানান তিনি।

বুধবার দুপুরে ঢাকা জেলা প্রশাসনের মিডিয়া সেল উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে জেলা প্রশাসক লাল ফিতা কেটে এ সেলের উদ্বোধন করেন।

image

এসময় স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম হেদায়েতুল ইসলাম, কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব বিন শহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, এটি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ন জায়গা। যেখানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জজ কোর্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসহ অনেক গুলো আদালতের অবস্থান। এ এলাকায় অনেক সাংবাদিকবৃন্দ কাজ করেন। তাদের বসার কোনো জায়গা ছিল না। ভালো সংবাদ পরিবেশনের জন্য ভালো পরিবেশ প্রয়োজন। তবে সে রকম একটা জায়গা ছিলো না। আমাদের কাছে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) নেতৃবৃন্দ বসার জায়গার জন্য বলেন। যার আলোকে মিডিয়া সেল এখানে করেছি। এ এলাকায় যারা কাজ করেন, কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সদস্যবৃন্দ যারা রয়েছেন সবাই এখানেই  বসবেন। 

image

মমিনুর রহমান বলেন, আমরা জেলা প্রশাসন এবং সাংবাদিকেরা এক সাথে কাজ করবো। 

তিনি বলেন, আমরা চাই না এ ঢাকা, পুরান ঢাকা বা বাংলাদেশের এই অঞ্চলকে কেন্দ্র করে কোনো ধরনের নেতিবাচক কোনো ঘটনা ঘটুক বা কোনো ধরনের আইন-শৃঙ্খলা বিঘ্ন হয় বা কোনো ধরনের নাশকতা মূলক, অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেরকম আমরা যেরকম সচেতন রয়েছি, কাজ করছি। প্রধানমন্ত্রী যে ভিশন ঘোষণা করেছেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশটা যেন আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যত প্রজন্মের হাতে তুলে দিতে পারি।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর