‘মার্কিন কংগ্রেসম্যানদের চিঠির তথ্য অসত্য ও অপপ্রচার’

আপডেট : ১৬ জুন ২০২৩, ১১:২৮ পিএম

‘শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তার অভাব বোধ করছে’ সম্প্রতি মার্কিন কংগ্রেসম্যানদের এমন চিঠির প্রতিক্রিয়া জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ।

তথগুলো ‘অসত্য ও অপপ্রাচার’ দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো সংগঠিনটির আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব স্বপ্নীলের সই করা এক বার্তায় এ প্রতিবাদ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমের সূত্র থেকে জানতে পেরেছি যে, ‘প্রেসিডেন্ট বাইডেনের কাছে কয়েকজন মার্কিন কংগ্রেসম্যান সই করা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তার অভাব বোধ করছে’।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং হিন্দুরা এদেশে ছেড়ে ভারতে চলে যাচ্ছে। এ সবই নাকি ঘটছে শেখ হাসিনার শাসনামলে’। 

সম্প্রীতি বাংলাদেশ জানায়, কংগ্রেসম্যানদের উল্লিখিত চিঠির ভিত্তিতে দেশে এবং বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে। ৩০ লাখ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের এই নোংরা ষড়যন্ত্রে আমরা মর্মাহত। 

সম্প্রীতি বাংলাদেশ বলেছে, গভীর দুঃখের সঙ্গে বলতে চাই, জাতির জনক ও তার সুযোগ্য কন্যার মানবিক জীবনাদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই এই অপপ্রচারের উদ্দেশ্য। 

সংখ্যালঘুদের বিষয়ে শেখ হাসিনা নিজে কতখানি সংবেদনশীল সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে তার প্রতি সংখ্যালঘুদের আস্থার বিষয়টিও আমরা তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে নিয়ত উপলব্ধি করে চলেছি।

এহেন মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে দেশে-বিদেশে যে অপপ্রচার চালানো হচ্ছে তা বাংলাদেশের জন্য ক্ষতিকর তো বটেই, একই সঙ্গে বাংলাদেশ ও বাঙালি জাতির অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতির ঐতিহ্যিক সংস্কৃতির প্রতিও অশ্রদ্ধা এবং অবমাননার শামিল।

সম্প্রীতি বাংলাদেশের বার্তায় বলা হয়, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গিয়ে দেশব্যাপী সংখ্যালঘুদের উপর রাষ্ট্রীয় মদদে যে নৃশংস বর্বরোচিত নির্যাতন চালিয়েছিল তা একাত্তরের ইতিহাসকেও হার মানায়। খালেদা জিয়া-তারেক রহমান এবং নিজামী-মুজাহিদদের শাসনামলের ভয়াবহ ঘটনাবলীকে বর্তমান সময়কালের উল্লেখ করে অতিশয় ধূর্ততা ও চাতুর্যের সঙ্গে প্রচার করার অপচেষ্টা চলছে। আশা করি, সব ধর্মের শুভবাদী মানুষের সম্মিলিত প্রতিরোধে এসব গুজব চিরতরে বিনষ্ট করার সময় এসেছে। আমরা মার্কিন কংগ্রেসম্যানদের অসত্য তথ্য সম্বলিত চিঠির ভিত্তিতে সুপরিকল্পিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর