অক্টোবরেই মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৭:৩৭ পিএম

আসছে অক্টোবরেই মেট্রোরেল মতিঝিলি পর্যন্ত বিস্তৃত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। 

ওবায়দুল কাদের বলেন, অক্টোবর মাসে এমআরটি-৬ লাইনের আগারগাঁও থেকে মতিঝিল অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। ইতোমধ্যে মেট্রোরেলের সামগ্রিক কাজে আমরা এগিয়ে গিয়েছি। পাশাপাশি মেট্রোরেল পুলিশ গঠন করা হয়েছে।

image

মেট্রোরেল জাতীর সম্পদ উল্লেখ করে এটি রক্ষা করতে সকলকেই দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি বলেন, জরিমানা করে হলেও মেট্রোরেলের সৌন্দর্য রক্ষা করতে হবে। এসময় মেট্রোরেলে আইন-শৃংখলার বিষয়টি ভালোভাবে দেখা উচিত বলেও মন্তব্য করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুই মেয়রকে উদ্দেশ্য করে কাদের বলেন, গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলা বন্ধ করতে আইন করতে হবে। সিগারেট খাওয়ার স্পট করে দিন, যত্রতত্র খাওয়া যাবে না।

image

ঢাকার বায়ুদূষণ তাঁকে লজ্জা দেয় উল্লেখ করে ঢাকার চারপাশে ইটভাটা বন্ধ করার উদ্যেগ নিতে দুই মেয়রের প্রতি আহবান জানান। ওবায়দুল কাদের বলেন, উদ্যোগ নিন আপনারা, আমরা সব ধরনের সহায়তা করবো। ঢাকা শহরের বায়ুদূষণ কমাতেই হবে। 

তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ উন্নয়ন করতে হবে। আমরা আনলিভেবল (বসবাসের অযোগ্য) সিটি হবো কেন? যে দেশ ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে তার সিটি কেন বাস যোগ্য হবে হবে। হর্ণ বন্ধ করতে হবে, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। স্মার্ট হতে হবে।

image

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুছি তোমোহাইড ও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরফুদ্দীন আহমেদ। 


একাত্তর/এআর


গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে হায়ার বাংলাদেশ চট্টগ্রামে তাদের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার এবং দেশের ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর