ডেমরায় ক্রেনের তার ছিঁড়ে তিন শ্রমিক নিহত

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৫:৫২ পিএম

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন এক ভবনে ক্রেনের তার ছিঁড়ে মালামাল চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।  

ডেমরার সানারপাড় এলাকায় শনিবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, নূর মসজিদের কাছে সাততলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় এই দুর্ঘটনা। ঢালাইয়ের উপকরণ সিমেন্ট, বালুসহ মালামাল ক্রেন দিয়ে ওপরে তোলা হচ্ছিল। মালামাল নিয়ে মাঝামাঝি গিয়েই রশি ছিঁড়ে যায়। এতে চাপা পড়েন শ্রমিকরা। 

ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


একাত্তর/আরবি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর