জাতিসংঘ শান্তিরক্ষা প্রধান ঢাকায় আসছেন রোববার

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৭:৩২ পিএম

জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্রথম দুই দিনের প্রস্তুতিমূলক বৈঠক আগামীকাল ঢাকায় শুরু হবে। বৈঠকে অংশ নিতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও শান্তিরক্ষা অপারেশন বিভাগের (ডিপিকেও) প্রধান জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স দুই দিনের সফরে রোববার ঢাকা আসছেন।

শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, ২০২৩ সালের ৫ ও ৬ ডিসেম্বর  তারিখে ঘানার আক্রায় অনুষ্ঠেয় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে যে চারটি বিষয় ভিত্তিক ধারাবাহিক সম্মেলন অনুষ্ঠিত হবে- এটি তার প্রথমটি।

বাংলাদেশ, কানাডা ও উরুগুয়েসহ আয়োজক হওয়া প্রস্তুতিমূলক সম্মেলনটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘জাতিসংঘ শান্তিরক্ষায় নারী’। 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ল্যাক্রোইক্স এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। খবর বাসসের। 

তিনি শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের কাঠামোসহ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দেশগুলোর চলমান সমর্থন নিয়ে আলোচনা করবেন।

দু’দনের বৈঠকটি জাতিসংঘ শান্তিরক্ষায় নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ ও জেন্ডার-সচেতন নেতৃত্বকে উৎসাহিত করতে অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভাল অনুশীলন নিয়ে আলোচনা করতে সেনা ও পুলিশ  প্রেরণকারী দেশগুলোর প্রতিনিধি ও জাতিসংঘ শান্তিরক্ষা বিশেষজ্ঞদের স্বাগত জানাবে।

জাতিসংঘের মতে, জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের এই বৈঠক সদস্য রাষ্ট্রগুলোর জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যে সম্প্রদায়গুলোতে (দেশে) তাদের সেবা দিচ্ছে- তার প্রভাবকে জোরদার করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ।

২০২৩ সালে ৫-৬ ডিসেম্বর ঘানার আক্রায় শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

অ্যাকশন ফর পিসকিপিং (এ৪পি+) এবং ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজির মাধ্যমে চলমান পর্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রিয়াকলাপের উন্নতির জন্য সুনির্দিষ্ট ব্যবস্থার ওপর আলোচনা করা হবে।

বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী দেশগুলোর অন্যতম।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর