কমিউনিটি ব্যাংক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৭:৩২ পিএম

কমিউনিটি ব্যাংক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংক কর্মীদের গ্রুপ লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স কভারেজ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারবর্গের জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা দেবে। 

সম্প্রতি কমিউনিটি ব্যাংকের পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মসিউল হক চৌধুরী এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে সিইও শেখ রাকিবুল করিম এই চুক্তিতে সই করেছেন।

এ বিষয়ে কমিউনিটি ব্যাংকের এমডি মসিউল হক চৌধুরী বলেন, কর্মীদের অগ্রাধিকার দিয়ে এই চুক্তি করা হয়েছে। এর ফলে কর্মীরা তাদের ও পরিবার প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পাবে। এছাড়া অনাকাঙ্খিত পরিস্থিতিতে তাদের পরিবারের আর্থিক সহায়তা সুনিশ্চিত করবে।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এস এম মাইনুল কবির, চিফ ইনফরমেশন অফিসার মোহাম্মদ আবদুল কাইয়ুম। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন ইভিপি অ্যান্ড হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান, ইভিপি অ্যান্ড হেড অব গ্রুপ বিজনেস মাহমুদ আফসার, ভিপি অ্যান্ড হেড অব গ্রুপ সার্ভিস ইফতেখার আহমেদ। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর