সোয়া ঘণ্টার চেষ্টায় সদর ঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণ

আপডেট : ৩০ জুন ২০২৩, ০২:১০ পিএম

রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তাৎক্ষণিক আগুনের কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা ১১টায় এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার সময় লঞ্চটিতে কোনো যাত্রী ছিলো না। এসময় লঞ্চটি সময় লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।

image


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আগুন লাগা লঞ্চ থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। তিন তলা বিশিষ্ট ময়ূর-৭ লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করে। সাধারণত সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ছাড়ে।

আগুন নিয়ন্ত্রণে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস আ্যন্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন: মধ্যরাতে মদ পান করে কার রেসিং, প্রাণ গেল দুইজনের

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, আনিসার, নৌ পুলিশ, র‍্যাব ও বিআইডিব্লিউটিএ কাজ করে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর