নির্ধারিত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ

পরিচ্ছন্নতা কর্মীদের আপ্যায়িত করলো উত্তর সিটি

আপডেট : ০১ জুলাই ২০২৩, ১০:০৯ পিএম

নির্ধারিত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করায় ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার ঈদের তৃতীয় দিন দুপুরে ডিএনসিসির ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মীদের জন্য এই ভোজের আয়োজন করা হয়।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টির মধ্যে পরিচ্ছন্নতা কর্মী ভাইবোনেরা অক্লান্ত পরিশ্রম করে পূর্ব ঘোষিত আট ঘণ্টায় কোরবানির সকল বর্জ্য অপসারণ করেছে। প্রতিকূল আবহাওয়ায় এই কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। কাজটি সফল করা সম্ভব হয়েছে পরিচ্ছন্ন কর্মীদের কঠোর পরিশ্রমে।

তিনি বলেন, তাদের এই অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ওয়ার্ডে ওয়ার্ডে তাদের জন্য খানার আয়োজন করেছি। এই আয়োজনের মাধ্যমে তাদের সাথে ঈদের আনন্দও ভাগাভাগি করা হলো।

মেয়র বলেন, তিনি আট ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন। তার আহবানে সাড়া দিয়ে বৃষ্টিতে ভিজে শহরকে পরিষ্কার করে নগরবাসীকে স্বস্তি দিয়েছে এই ভাইবোনেরা।

পরিচ্ছন্নতা কর্মীরা নগরবাসীকে দুর্গন্ধ থেকে মুক্তি দিতে ঈদের দিন ও ঈদের পরের দিন কঠোর পরিশ্রম করেছে উল্লেখ করে তিনি বলেন, তিনি কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে মাঠে ছিলেন। তবে কাজটি সফল করতে মূল ভূমিকা রেখেছে এই পরিচ্ছন্নতা কর্মীরা।

তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, এই আয়োজন তাদেরকে উৎসাহিত করবে বলে তার বিশ্বাস। সবার মধ্যে আনন্দেরও সঞ্চার হবে এতে।

আরও পড়ুন: বংশাল পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবন হেলে পড়েছে

প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এ মধ্যাহ্নভোজের আয়োজনটি বাস্তবায়ন করেন।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর