উড়াল সড়কে চলবে না বাইক, থ্রি-হুইলার

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৬:০৫ পিএম

রাজধানী ঢাকার যানজট নিরসনে চালু হতে যাচ্ছে আরো একটি বহুল প্রতিক্ষীত বড় প্রকল্প। সেপ্টেম্বরেই খুলে দেয়া হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়কের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ।

তবে দ্রুতগতির এই উড়াল সড়কে চলবে না বাইক ও থ্রি-হুইলার। শনিবার নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, মোটরসাইকেল ও থ্রি হুইলার ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করবে।

হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত উড়াল সড়কের দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। এর মধ্যে এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত ১২ কিলোমিটার সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে। 

সড়কে ওঠানামার জন্য র‍্যাম্প থাকবে ৪১ টি র‍্যাম্প আছে। এই হিসাবে উড়াল সড়কের দৈর্ঘ্য হবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।

উড়াল সড়কটি কুড়িল, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে রেল লাইনের ওপর দিয়ে নির্মিত হচ্ছে। প্রকল্পের ব্যয় হচ্ছে ৮ হাজার ৯৪০ কোটি টাকা।

আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলবে যেসব সুবিধা

ইতাল-থাই ডেভেলপমেন্ট কর্পোরেশন নামের একটি বিদেশি কোম্পানি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। রাজধানীর আশেপাশে যানবাহন চলাচল সহজ করার লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। টোল আদায়ের মাধ্যমে প্রকল্প থেকে বিনিয়োগকারীরা অর্থ তুলবে। 

প্রকল্পটি নির্মাণের সুবিধার্থে তিনটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত। দ্বিতীয় অংশে বনানী রেলস্টেশন থেকে মগবাজার পর্যন্ত এবং শেষ অংশে রয়েছে মগবাজার থেকে কুতুবখালী। 

আরও পড়ুন: উড়াল সড়কের বিমানবন্দর-ফার্মগেট অংশ খুলছে সেপ্টেম্বরে

এক্সপ্রেসওয়েটিতে ১১টি টোল প্লাজা থাকবে। যার পাঁচটিই এক্সপ্রেসওয়ের উপরে। এর উপর দিয়ে প্রতিদিন প্রায় ৮০ হাজার যানবাহন চলাচল করতে পারবে। দ্রুতগতির এই উড়াল সড়ক চালু হলে যোগাযোগ ব্যয় ও ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে।


একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর