বিজয়ী হলে বস্তিবাসীদের পুনর্বাসনে কাজ করবেন আরাফাত

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৮:৪৯ পিএম

তিন লাখ ২৫ হাজার ২০৫ ভোটারের ঢাকা-১৭ আসনের বড় একটি অংশই বস্তির বাসিন্দা। এই আসনের তিনটি বস্তিতে থাকেন প্রায় ৫০ শাতাংশ ভোটার। যাদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। সব প্রার্থীর জয়-পারাজয় নির্ভর করছে এই ভোটারদের ওপর। 

তাই বস্তির ভোটারদের কাছে টানতে প্রতিদনই কোন না কোন বস্তিতে হাজির হচ্ছেন প্রার্থীরা। কথা বলছেন তাদের নাগরিক সুবিধা নিয়ে। জানাচ্ছেন নিজেদের পরিকল্পনার কথা।

বুধবার দুপুরে ভাষানটেক এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

বিজয়ী হলে বস্তিবাসীদের পর্যায়ক্রমে পুনর্বাসন করবেন বলে আশ্বাস দিয়ে আরাফাত বলেন, নৌকার পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে সবার সমস্যার সমাধান করার চেষ্টা করবো।

ঢাকা ১৭-র দিকে গোটা দেশের দৃষ্টি রয়েছে জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন জাতীয় নির্বাচনের আগে ভোটারদের আরো চাঙ্গা করে তুলবে।

স্বল্প সময়ের জন্য সংসদ সদস্য হলেও কাজের সুযোগ আছে বলেই মনে করছেন প্রার্থীরা। আছে অভিযোগ পাল্টা অভিযোগ। তবে সব প্রার্থীরই দাবি; সুষ্ঠ ভোট হলে তিনিই বিজয়ী হবেন।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
মরুর বুকে তীব্র গরম আর প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো হাজি। মঙ্গলবার পবিত্র হজের মূল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর