ফ্লাইওভারে অটোরিকশার ধাক্কায় আহত স্বামীর মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১১:৩৭ পিএম

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত দম্পতির মধ্যে স্বামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত মতিউর রহমান (৩৮) লালমনিরহাটের হাতিবান্ধার মো. আলীর ছেলে। তিনি গাজীপুরের কালীগঞ্জে থাকতেন। 

এ দুর্ঘটনায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের স্ত্রী মোসা. জাকিয়া খাতুন (৩১)।

নিহতের শ্যালক মাইদুল ইসলাম জানিয়েছেন, গত ৫ জুন মতিউর ও জাকিয়ার বিয়ে হয়। শুক্রবার ডেমরায় জাকিয়ার চাকরির পরীক্ষা ছিল। 

এদিন সকাল সাড়ে দশটার দিকে মতিউরের মোটরসাইকেলে করে ডেমরায় যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুইজন আহত হন। 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উসমান আলী জানান, তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেলে মতিউরের মৃত্যু হয়। 


একাত্তর/এসজে

রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর