শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১১:১৫ এএম

রাজধানীর শাহবাগে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে নগর ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। তার পড়নে ছিল পুরাতন শাড়ি। এখনও পরিচয় মেলেনি তার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ভাসমান বৃদ্ধা ওই এলাকায়ই থাকতেন। তিনি রাস্তা পার হওয়ার সময়ে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

আরও পড়ুন: ফ্লাইওভারে অটোরিকশার ধাক্কায় আহত একজনের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর