ভাড়া খাওয়া ছাড়া রাজউক কী করেছে: মন্ত্রী

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৯:২০ পিএম

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ঢাকা শহরের উন্নয়নে নগর পরিকল্পনায় রাজউক কতটা উন্নতি করেছে তা এখন ভাবার বিষয়। তারা মার্কেট, কমিউনিটি সেন্টার এবং পার্ক  তৈরি করছে ভাড়া দিয়ে খাচ্ছে। গরিবদের কাছ থেকে কম দামে  জমি কিনে বড় লোকদের কাছে বিক্রি করছে। এর মাধ্যমে তারা শহর থেকে গরিব তাড়ানোর কাজ করছে। গবির মানুষেরা বাস্তুচ্যূত হয়ে এদিক সেদিক থাকছে। 

তিনি বলেন, রাজউক নগর উন্নয়নে কতটুকু করেছে, আর গরীব তাড়ানোর কতটুকু করেছে- সেটা চিন্তার বিষয়।  

শনিবার রাজধানীর আগারগাওঁয়ে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অডিটরিয়ামে ঢাকা ডেলিরিয়াম বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, যে উদ্দেশ্য নিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, তারা সেই উদ্দেশের কতটুকু করতে পারছে এখন সেটা ভাবার বিষয়। 

মন্ত্রী বলেন, আমাকে পরিকল্পনামন্ত্রী বলা হয়, কিন্তু আমি পরিকল্পনার সঙ্গে কোনোভাবে জড়িত না। আমার আশপাশের কিছু লোক আছে তারা পরিকল্পনা করে। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ও দেশের পরিকল্পনা সঠিকভাবে করতে পারছেনা। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে পরিকল্পনা কমিশন গঠন করেছিলেন তা কোনোটাই বাস্তবায়ন করতে পারছেনা পরিকল্পনা কমিশন। পলিটিক্যাল প্রভাবশালী রাজনীতিবিদদের নির্দেশে পরিকল্পনা করা হয়।

তিনি বলেন, সরকার এখন দারিদ্রমুক্ত এবং সারাদেশে বৈষম্য দূরীকরণে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য সব বিভিন্ন অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। গ্রামের মানুষেরা যাতে শহরের সুবিধা পায় সেই লক্ষে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, ঢাকা যে ৮০ ভাগ জিডিপিতে অবদান রাখে, এটা আদৌ কতো ভাগ রিয়েল তা ভাবার বিষয়। এখানে সুষম বণ্টন নেই। সরকার প্রধান সারাদেশে সুষম অবস্থা চাইছেন। এর জন্য ‘গ্রাম হবে শহর’ সেটি ভাবা হচ্ছে। এ ঢাকা শহর উন্নয়নে ভূমি দস্যুরা অগ্রণী ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে পিপিআরসির নির্বাহী পরিচালক হোসেন জিল্লুর রহমান  বলেন, ঢাকাকে পরিকল্পিত করতে হলে ঢাকার বাইরে সমন্বিত পরিকল্পনা ও ঢাকা কেন্দ্রিক পরিকল্পনা এক সঙ্গে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে অর্থনৈতিক সুবিধা গ্রাম পর্যায়ে নিশ্চিত করতে হবে। 

তিনি বলেন, মফস্বলে পুন-জাগরণ প্রয়োজন। শুধু নগরায়ন করলে হবেনা, অর্থনৈতিক পুন-জাগরণ প্রয়োজন। অর্থনৈতিক সুবিধা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। 

আর্কিটেকচারের নির্বাহী পরিচালক আদনান বলেন, শহর পরিকল্পনায় সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ এটা একটা জটিল প্রক্রিয়া। তাই পরিকল্পনার ক্ষেত্রে দুই চার জনকে দিয়ে মহাপরিকল্পনা করা সম্ভব নয়। টেবিলে বসে নগর পরিকল্পনা করলে হবে না। বাইরে বের হতে হবে। 

আরও পড়ুন: এই সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব না: বিএনপি

অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ঢাকা এখন বহু চরিত্রের সংমিশ্রণ। এই শহরটা অনেক বড় হয়ে গেছে। সময় ও চাহিদার অনুপাতে এখানে নানা কিছু তৈরি হয়েছে, তবে এখনও নারীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়নি। পাবলিক  টয়লেটের সংখ্যাই এতো অপ্রতুল যে কর্মজীবী নারীরা প্রতিদিনকার জীবনে চরমভাবে ভুক্তভোগী হন। এই বিষয় নিয়ে আমাদের আরও সংবেদনশীল হয়ে কাজ করতে হবে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর