ডেঙ্গু সচেতনতায় ঢাকা উত্তরের স্কুলে স্কুলে প্রচারাভিযান

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৬:৩৩ পিএম

চলমান ডেঙ্গু পরিস্থিতিতে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি হবে কিনা, সেই সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানালেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। 

এই অবস্থায় নিয়মিত অভিযানের পাশাপাশি প্রতিটি স্কুলে সচেতনতা কার্যক্রম জোরদার করেছে উত্তর সিটি কর্পোরেশন। 

বুধবার রাজধানীর বনশ্রীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সচেতনতামূলক প্রচারাভিযানে একথা জানান মেয়র আতিক। 

প্রাণঘাতী ডেঙ্গুর সবচেয়ে বড় শিকার শিশুরা। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তথ্য বলছে, আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে ২৫ শতাংশই শিশু-কিশোর।

তাই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে শিশু-কিশোরদের সচেতনতা জরুরি। ঘরে-বাইরে এডিস মশার প্রজনন কিভাবে রুখতে হয় শিশুরা সেটা জানলে পরিবারের বড়দেরও তারা সতর্ক করতে পারবে। 

সেই ভাবনা থেকেই স্কুলে স্কুলে উত্তরের মেয়রের এই কর্মসূচী। যার শুরুটা বনশ্রী আইডিয়াল স্কুল থেকে। অ্যাসেম্বলির মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীরা মেয়রের মুখে শুনলো, কীভাবে এডিস মশা দমন করতে হয়। 

এরপর মেয়র যান রামপুরা একরামুন্নেসা স্কুলে। স্কুলের মাঠে দাড়িয়েই বাসাবাড়ির কোথাও জমা পানি না রাখার শপথ নেয় শিক্ষার্থীরা। 

মেয়র বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে নগর প্রশাসন। মশা নিধন অভিযানের পাশাপাশি প্রতিটি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। জরিমানা করা হচ্ছে। 

তবে, কাঙ্ক্ষিত ফল এখনও মিলছেনা জানিয়ে তিনি বলেন, এই অবস্থায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির প্রয়োজন আছে কিনা; স্বাস্থ্য অধিদপ্তর সেই সিদ্ধান্ত নেবে। 

পরে সাংবাদিকদের মেয়র বলেন, শুধু সিটি কর্পোরেশন একা নয়, বরং ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সচেতনতা প্রয়োজন।

আরও পড়ুন: জাতীয়করণের দাবিতে নবম দিনেও রাজপথে শিক্ষকরা

বুধবার ডিএনসিসির চলমান মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের ১১তম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ছয়টি মামলায় মোট তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিষয়েও গুরুত্ব দিচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। উত্তরের ৪৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুযোগ নিতে পারেন নগরবাসী।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর