কমিউনিটি ব্যাংকে পুলিশের জন্য ডেডিকেটেড সার্ভিস ডেস্ক চালু

আপডেট : ১২ মে ২০২৫, ০৮:১০ পিএম

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য বিশেষায়িত ও অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংক একযোগে সারাদেশের সব শাখা ও উপশাখায় ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু করেছে। 

সোমবার (১২ মে) রাজধানীর ধানমন্ডি শাখায় এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কমিউনিটি ব্যাংকের পরিচালক আহমাদ মুঈদ।

এসময় তিনি বলেন, এই উদ্যোগ কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের প্রতি একটি আন্তরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রকাশ। পুলিশ সদস্যরা দেশের যেকোনো শাখায় এখন থেকে নিশ্চিন্তে জানবেন যে, তাদের জন্য একটি নির্ধারিত ডেস্ক ও কর্মকর্তা রয়েছেন। যাদের মাধ্যমে তারা দ্রুত ও অগ্রাধিকারভিত্তিক সেবা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরাই এই ব্যাংকের ভিত্তি। তাদের জন্য একটি সম্মানজনক ও সুবিধাজনক ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ থেকে প্রতিটি শাখা ও উপশাখায় একটি করে ডেডিকেটেড ডেস্ক থাকবে, যেখানে পুলিশ সদস্যরা অগ্রাধিকারভিত্তিক সেবা পাবেন এবং যদি কোনো সেবা তাৎক্ষণিকভাবে না দেওয়া সম্ভব হয়, তাহলে তা সেন্ট্রাল সার্ভারে রেকর্ড হয়ে সমাধান পর্যন্ত ট্র্যাক করা হবে।

ডেডিকেটেডে সার্ভিস ডেস্কে যে সেবাগুলো পাওয়া যাবে

  • অ্যাকাউন্ট, ঋণ, আমানত ও কার্ড সংক্রান্ত সব ধরণের সহায়তা।
  • নগদ লেনদেনে নির্ধারিত কর্মকর্তা ও অগ্রাধিকার।
  • অসম্পন্ন সেবার অনুরোধ বা অভিযোগ কেন্দ্রীয় ডেটাবেজে রেকর্ড করে দ্রুত সমাধান।
  • সরাসরি ফোন কলের মাধ্যমে ফলোআপ ও তথ্য আপডেট।
  • পুলিশ সদস্যদের জন্য উপলব্ধ সব ব্যাংকিং পণ্য ও সেবার তথ্য এবং পরামর্শ।

উচ্চ লেনদেন বিশিষ্ট শাখাগুলোতে কল সেন্টারের সহায়তা নিয়ে সার্ভিস নিশ্চিত করা হবে। যেখানে লেনদেন কম, সেসব শাখার কর্মকর্তারা সরাসরি পুলিশ সদস্যদের ফোন করে আপডেট জানাবেন।

একাত্তর/এসি
দেশের এসএমই ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘এসএমই ৩৬০’, যা বাংলাদেশের প্রথম ব্যাংক নির্ভর ৩৬০° বিজনেস সুইট।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশের মাধ্যমে খুলনা জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে সম্প্রতি খুলনা ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর