এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশেষ কৃষিপণ্য কাঁঠাল

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১১:০৬ পিএম

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২২টি দেশের বিভিন্ন কৃষিপণ্যের অন্যতম শীর্ষ কৃষিপণ্যের মর্যাদা পেয়েছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে একটি বিশেষ কৃষিপণ্য নির্বাচন করা হয়। বাংলাদেশ থেকে নির্বাচন করা হয় কাঁঠালকে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক বিবৃতিতে বলা হয়েছে, এফএও-এর ওয়ান কান্ট্রি ওয়ান প্রায়োরিটি প্রোডাক্ট (ওসিওপি) উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের কাঁঠালকে অন্যতম বিশেষ কৃষিপণ্যের মর্যাদা দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ এই ওসিওপি) উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে।

এফএও আয়োজিত দুইদিনব্যাপী সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২২টি দেশের প্রতিনিধিরা ঢাকায় জড়ো হয়েছেন। সম্মেলনে তারা তাদের নিজ নিজ ‘বিশেষ কৃষিপণ্যের’ টেকসই উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করবেন। এসব বিশেষ কৃষিপণ্যের মধ্যে রয়েছে, কচুর মূল থেকে শুরু করে চা, হলুদ, ভ্যানিলা, কাউন, এবং কোকোয়া। 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এ বছরের শুরুতে বাংলাদেশে কাঁঠালের ক্ষুদ্র চাষি ও উদ্যোক্তাদের সহায়তা করার জন্য একটি প্রকল্প চালু করে। 

এ বিষয়ে এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন বলেন, ‘এই আয়োজন বাংলাদেশের জাতীয় ফল সম্পর্কে প্রচার করার একটি দুর্দান্ত সুযোগ। বিশ্বব্যাপী কাঁঠালের ব্যাপক ও ক্রমবর্ধমান চাহিদা রয়েছে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এই সম্ভাবনাকে কাজে লাগাতে উৎপাদনকারীদের সহায়তা করছে।’ 

কাঁঠাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দেশে প্রচুর পরিমাণে জন্মায় ফলটি। ভারতের পরই বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাঁঠাল উৎপাদনকারী দেশ। দেশের মোট ফল উৎপাদনের এক পঞ্চমাংশেরও বেশি হয় কাঁঠালের উৎপাদন (বার্ষিক উৎপাদনের দিক থেকে আম এক নম্বর ফল)। পুষ্টিকর কাঁঠাল ভিটামিন, খনিজ এবং ক্যালরির একটি ভালো উৎস। এত পুষ্টিগুণ এবং রপ্তানির সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঁঠাল এখন পর্যন্ত খুব বেশি সাড়া জাগাতে পারেনি। 

সারা দেশব্যাপী কাঁঠালের চাষ হয়। জাতীয় উৎপাদনের প্রায় এক চতুর্থাংশ ঢাকায় উৎপাদিত হয়। অন্যান্য শীর্ষস্থানীয় কাঁঠাল উৎপাদনকারী জেলাগুলো হলো গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, এবং নরসিংদী। বেশিরভাগ কাঁঠাল ব্যক্তিগত জমিতে চাষ করা হয় এবং নারীরা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে জড়িত থাকে।

উল্লেখ্য, বিশেষ কৃষিপণ্য বা স্পেশাল এগ্রিকালচারাল প্রোডাক্টস (এসএপি) হলো, ভৌগলিক অবস্থান এবং কৃষ্টিগত ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত গুণাবলি এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কৃষিপণ্য। এসব পণ্য অব্যবহৃত সম্পদের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ যা খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করতে, এবং পরিবেশ ও জীব-বৈচিত্র্য রক্ষার পাশাপাশি কৃষকদের জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর