মাতুয়াইলে তিন বাসে আগুন

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৪:০৯ পিএম

অবস্থান কর্মসূচি ঘিরে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্নস্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এরি মধ্যে মাতুয়াইলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে তিনটি বাস। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

শনিবার দুপুরে বাসে আগুন দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাস তিনটি পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাসে আগুন দেয়ার খবর পাই আমরা। সঙ্গে সঙ্গে আমাদের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। 

image


এদিন নিষেধ অমান্য করে অবস্থান কর্মসূচি চালাতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্নস্থানে পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়েছে। বিএনপির নেতাকর্মীরা বেলা ১১টা থেকেই শনির আখড়া, ধোলাইখাল, মাতুয়াইল ও গাবতলীসহ বেশ কিছু এলাকায় অবস্থান নেয়। 

এসময় বাধা দিতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। ইট-পাটকেল ছোড়ে তারা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে ধোলাইখাল ও মাতুয়াইলে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ধোলাইখালে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১০ নেতাকর্মী আহত হয়। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া গাবতলীতে অবস্থান কর্মসূচি চলার সময় বিএনপি নেতা আমান উল্লাহ আমান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে তাকে ভর্তি করা হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে। 


একাত্তর/আরএ/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর