স্ত্রী-সন্তান থাকলেও হিজড়া সেজে যেভাবে করতেন চাঁদাবাজি

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৭:০০ পিএম

হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা পুলিশ। শনিবার দুপুরে মিরপুরের টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত আটজনই পুরুষ। কিন্তু তারা হিজড়া সেজে বিভিন্নস্থানে চাঁদাবাজি করে বেড়াতেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই আটজন হলেন- মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) এবং মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া আটজনকে লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পাবনা, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় আনা হয়েছিল। তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, এই আটজনের দল দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। তাদের গুরুমাতা হিসেবে কাজ করেন জনৈক পাপ্পু হিজরা। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান।

আর এর বিনিময়ে প্রত্যেককে দৈনিক ৬০০ করে টাকা দেন গুরুমাতা পাপ্পু।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনিক্যাল মোড়ে এক বাইক চালককে থামিয়ে এই ছদ্মবেশী হিজড়ারা টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন।

এরপর ওই বাইক চালক ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করেন।


একাত্তর/আরবি

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর