রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে শোকে শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০২:০৪ পিএম

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিশুদের মধ্যে জাতির পিতার ত্যাগের ইতিহাস আরও স্পষ্ট করতে নানা আয়োজন করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 

শিক্ষকরা বলছেন, পাঠ্য বইয়ের পাশাপাশি নানা আয়োজন আর আলোচনার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে।  

যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যার সাহসে উজ্জীবিত হয়ে সেইদিন লাখো তরুন যুদ্ধে নেমেছিলো, লালা সবুজের পতাকা যার জন্য পেয়েছে বাঙ্গালি, খুদে শিল্পীদের রং তুলিতে সেই সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু, মূর্ত হয়ে উঠলেন সাদা ক্যানভাসে।

শোকের দিনে খুদে শিল্পীরা এঁকেছে ঘাতকের হাতে সপরিবারে নিহত নিথর জাতির পিতাকে। আজ যিনি কেবলই ছবি। শিশুর কল্পনায় যেনো ভিন্ন ভিন্ন অবয়বে ধরা দিয়েছেন বঙ্গবন্ধু।

শুধু তাই নয় জাতীয় শোক দিবসে রাজধানীর বিভিন্ন স্কুলে জাতির পিতাকে নিয়ে বক্তৃতা আয়োজন হয়েছে। কেউ তৈরি করেছে দেয়ালিকা। কারো উপস্থাপনায় ব্যক্ত হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে না বলা কথা।

শিক্ষকরাও বলছেন, ছবি এঁকে বঙ্গবন্ধুকে নিয়ে কিছু লেখার মাধ্যমে শিশুমনে যে ছাপ পড়বে, তা সে বয়ে বেড়াবে আজীবন। বলেন, ত্যাগের সঠিক ইতিহাস জানানোর দায় পরিবারের পাশাপাশি শিক্ষকদেরও।

image


ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (প্রাইমারি) সংগীতা ইমাম বলেন, শিক্ষার্থীরা যখন নিজের হাতেকলমে কাজটা করে, তখন এই ছাপটা ভেতরে থেকে যায়। তাদের পক্ষে মুক্তিযুদ্ধ বিরোধী হওয়া সম্ভব না। বঙ্গবন্ধুকে ভুলে থাকা সম্ভব না। 

শিক্ষকরা বলেন, একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সঠিক বাস্তবায়ন করবে, এই শিশুরাই।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চিকিৎসা শিক্ষায় অনন্য ও গৌরবময় অগ্রযাত্রার এক যুগপূর্তি (১২ বছর) সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ’। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর