সাঈদীর চিকিৎসককে হুমকিদাতা শিবিরকর্মী

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৩:৩৯ পিএম

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন র‍্যাবের জিজ্ঞাসাবাদে বলেছেন, দলীয় ও রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত ক্ষোভ ও আক্রোশ থেকে এই কাজ করেছেন তিনি। 

বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর থেকে তাফসিরুল ইসলাম (২৩) নামের ওই তরুণকে গ্রেপ্তার করে র‍্যাব। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাফসিরুল জানান, তিনি স্থানীয় একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছেন। তিনি স্কুলজীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য। এছাড়াও তার বাবা মো. রফিকুল ইসলাম ওরফে রফি এলাকার জামায়াতের একজন সক্রিয় কর্মী। ২০১৩-২০১৪ সালে এলাকায় নাশকতা সৃষ্টির অপরাধে তার বাবার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং উক্ত মামলাসমূহে তার বাবা কারাভোগ করেন। 

তাফসিরুল জানান, আইটিতে দক্ষ হওয়ায় অনলাইনে ইমেইল মার্কেটিংয়ের কাজ করে মাসে ১০-১২ হাজার টাকা আয় করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দ্বারিয়াপুর, মহেশপুর#তাফসিরুল ইসলাম’ ও ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দ্বারিয়াপুর, মহেশপুর@তাফসিরুল ইসলাম’ নামে দুইটি ফেইসবুক গ্রুপ ‘গ্রুপ এডমিন’ হিসেবে পরিচালনা করেন তিনি।

গত ১৪ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর পর তাকে চিকিৎসা দেয়া ডা. এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেয়া হয়। 

দলীয় ও রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত ক্ষোভ ও আক্রোশ থেকে সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে ডা. মোস্তফা জামানের ব্যক্তিগত মোবাইল নম্বর বিভিন্ন মাধ্যমে খুঁজে বের করে হোয়াটসঅ্যাপ ও ফেইসবুক মেসেঞ্জারে তাকে বিভিন্ন হুমকি দেয়ার কথা স্বীকার করেছেন তাফসিরুল। 

আরও পড়ুন: সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকি, গ্রেপ্তার আরও এক

পরে ভুক্তভোগী চিকিৎসক সংশ্লিষ্ট বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করলে তাফসিরুল উক্ত মেসেজ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকে মুছে ফেলেন। কিন্তু তার মোবাইলে উল্লিখিত হত্যার হুমকি সম্বলিত মেসেজের স্ক্রিনশট পাওয়া যায়। 

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব। 


একাত্তর/এসজে 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর