গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ বাবার পর ছেলের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৩:২০ পিএম

গাজীপুরের বোর্ড বাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে চারজন দগ্ধের ঘটনায় বাবার পর ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত মিনারুল ইসলাম (৩৫) ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ফরমান মণ্ডলের ছেলে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার হিসাবে চাকরি করতেন।

এর আগে, সোমবার বিকেলে তার বাবা ফরমান মণ্ডল (৬৫) বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ ঘটনায় এই হাসপাতালে মিনারুলের মা  খাদিজা বেগম (৫২) চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি একজন অন্যত্র চিকিৎসাধীন। 

মিনারুলের ছোট ভাই আনারুল ইসলাম বলেন, তার ভাই পরিবার নিয়ে বোর্ডবাজার এলাকায় থাকেন। তার স্ত্রীর নাম সুমাইয়া ফেরদৌস কনা, তাদের ৯ মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে। ২০-২২ দিন আগে বাবা-মা তার বাসায় বেড়াতে আসেন।  

তিনি জানান, তাদের বাসায় গ্যাসের সিলিন্ডারের মুখে লিকেজ ছিল। তাই তার ভাই রোববার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে এক মিস্ত্রি ডেকে আনেন। লিকেজ সারিয়ে আগুন দিয়ে দেখার সময় ম্যাচ ধরাতেই বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। 

এসময় মিস্ত্রির সামনে দাড়িয়ে কাজ দেখছিলেন বাবা-ছেলে। মা দূরে দাঁড়িয়ে ছিলেন। আর ভাবি তার সন্তান নিয়ে আরেক রুমের ভিতর ছিলেন। তাই তারা রক্ষা পেয়েছেন। 

আরও পড়ুন: আশুলিয়ায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

পরে দগ্ধ মিনারুল পরিচিত একজনকে ফোন করে জানালে তারা এসে তাদেরকে উদ্ধার করে বার্ন ইন্সটিটিউটে ভর্তি করান। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 


একাত্তর/এসজে 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর