হাতিরঝিলে ১১০০ কেভির বিদ্যুতের টাওয়ারে নারী

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৮:৩৬ পিএম

রাজধানীর হাতিরঝিলে ১১০০ কেভির বিদ্যুতের টাওয়ারের চূড়ায় বসে এক নারীকে হাত নাড়তে দেখা গেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে এক ঘণ্টার চেষ্টায় তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

শুক্রবার বিকেলে হাতিরঝিলের মধ্যে একটি বিদ্যুতের টাওয়ারে এমন ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ওই নারীর নাম, পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের  ভাষ্য, তিনি মানসিক ভারসাম্যহীন।

হাতিরঝিল সংলগ্ন এলাকাবাসীরা জানান, বাড়ির ছাদ থেকে তারা এক নারীকে ১১০০ কেভির বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় বসে হাত নাড়তে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

আরও পড়ুন: ডিমের বাজারে স্বস্তি ফেরার আভাস

তারা আরও জানান, বিকেল তিনটার দিকে অনেকেই ওই নারীকে ঝিলে মাছ ধরতে দেখেছেন। ধারনা করা হচ্ছে, সেখান থেকে সাঁতরে গিয়ে তিনি টাওয়ারে উঠেছেন। পরে এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নিচে নামিয়ে আনে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর