সোমবার যেসব রাস্তা এড়িয়ে চলতে বললো ডিএমপি

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:০০ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সোমবার আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি উপলক্ষে যানজট এড়াতে এদিন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকার রাস্তায় ডিএমপি’র পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। রোববার ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,সোমবার কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়ীয়া ক্রসিং, বঙ্গবন্ধু স্কয়ার ও এর আশপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই এলাকার রাস্তায় সোমবার সকাল ৭টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

ট্রাফিক ডাইভারশন রুটগুলো হলো কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়ীয়া ক্রসিং এবং বঙ্গবন্ধু স্কয়ার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার কর্মসূচি চলাকালীন সময়ে যে সমস্ত যানবাহন সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্থানে আসবে সেই সমস্ত যানবাহন বঙ্গবন্ধু স্কয়ারে ডাইভার্ট হয়ে রাজউক ক্রসিং দিয়ে দৈনিক বাংলা ক্রসিং এবং ফকিরাপুল ক্রসিং ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

এছাড়া রামপুরা, মৌচাক থেকে আসা শান্তিনগর-রাজমনি ক্রসিং হয়ে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল ক্রসিং থেকে ফকিরাপুল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

শাহবাগ, মৎস্য ভবন থেকে আগত গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-পুরাতন হাইকোর্ট-সরকারী কর্মচারী হাসপাতাল-বঙ্গবাজার-ফুলবাড়ীয়া ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

আরও পড়ুন: জুরাইনের আলমবাগে যেন সারা বছরই বর্ষাকাল!

এদিকে সদরঘাট, কেরানীগঞ্জ থেকে আসা গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন ফুলবাড়ীয়া ক্রসিং বামে মোড় নিয়ে বঙ্গবাজার-চানখার পুল-বকশীবাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

নগরবাসীকে উল্লেখিত সময়ে এসব এলাকা ও রাস্তা এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর