বিয়ের আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এলো ঢাকা রিজেন্সি

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৮:৩৫ পিএম

বিয়ে! দুই অক্ষরের একটি শব্দ হলেও এর প্রভাব ব্যাপক। এই সামাজিক বন্ধনের মাধ্যমে শুরু হয় দু'জন মানুষের দাম্পত্য জীবন। বিয়েকে কেন্দ্র করে একটি পরিবারে পড়ে যায় ধুম। অনেক আয়োজন, অনেক আচার, অনেক অনুষ্ঠান। আমাদের দেশে সাধারণত শীতের শুরু থেকেই বিয়ের ধুম শুরু হয়ে যায়। যাকে আমরা বলে থাকি, বিয়ের মৌসুম। আর তেমনই একটি বিয়ের মৌসুম কড়া নাড়ছে দরজায়।
 
আসছে বিয়ের মৌসুমের জন্য দারুণ আকর্ষনীয় সব অফার নিয়ে এসেছে পাঁচ তারকা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। বিয়ে অনুষ্ঠান আয়োজনের জন্য হোটেলটির মার্জিত ও পরিশীলিত স্থানগুলো দম্পতিদের কাছে দারুণ জনপ্রিয়। আর নতুন যুগলের নতুন সূচনাকে স্মরণীয় করে তুলেতে রিজেন্সি হোটেলের দক্ষ ও পেশাদারি কর্মীরা নিজেদের অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগ করে থাকেন।

ছবি: ঢাকা রিজেন্সি

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট বিভিন্ন ধরনের বিয়ের প্যাকেজ অফার করছে। যা ব্যক্তিগত অনুষ্ঠান থেকে শুরু করে জমকালো উদযাপন পর্যন্ত সব ধরনের বিয়ের ব্যবস্থা করে। 

দম্পতিরা বিভিন্ন প্যাকেজ থেকে বেছে নিতে পারেন আকর্ষণীয় সব প্রস্তাব। যার মধ্যে আছে ভেন্যু ভাড়া, ক্যাটারিং, সাজসজ্জা এবং অন্যান্য পরিষেবা। এই প্যাকেজগুলো ছাড়াও হোটেলটি বিয়ের অতিথিদের জন্য রুম বুকিংয়ের উপর দিচ্ছে বিশেষ ছাড়।

ছবি: ঢাকা রিজেন্সি

ঢাকা রিজেন্সির ঝলমলে বলরুম ‘সেলিব্রেশন হল’ জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্তোরাঁ ‘গ্রিল অন দা স্কাইলাইন’ এবং আরও পাঁচটি মার্জিত এবং সুসজ্জিত ব্যাঙ্কোয়েট হলসহ হোটেলের ভেন্যুগুলো এই শহরের অন্যতম সেরা ভেন্যু হিসাবে পরিচিত।

ভেন্যুগুলো এক হাজার অতিথি একসঙ্গে ধারণ করতে পারে। যা বড় আকারের বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য উপযুক্ত স্থান হতে পারে। হোটেলের অভিজ্ঞ কর্মীরা নিশ্চিত করবেন যে বসার ব্যবস্থা থেকে ক্যাটারিং পর্যন্ত সব ধরনের সেবা ঠিকভাবে যত্ন নেয়া হয়েছে কি-না। 


ছবি: ঢাকা রিজেন্সি
 
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক মোঃ মাহমুদ হাসান বলেন, যারা তাদের বিশেষ দিনটি উদযাপনের জন্য উপযুক্ত স্থান খুঁজছে, এমন দম্পতিদের জন্য আমরা আমাদের এক্সক্লুসিভ বিয়ের প্যাকেজ অফার করতে পেরে আমরা আনন্দিত। আমাদের ভেন্যুগুলোর মধ্যে কয়েকটি হল শহর সেরা এবং অতিথিদের অবিস্মরণীয় বিয়ের অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। 

যারা আসছে মৌসুমে বিয়ের পরিকল্পনা করছেন তারা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে ভেন্যু হিসাবে পছন্দ করতে পারেন কোন ধরনের দ্বিতীয় চিন্তা না করেই। বিয়ের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন +৮৮০১৭১৩৩৩২৫১১ নম্বরে অথবা ভিজিট করুন হোটেলটির ফেসবুক পেজে।

 

একাত্তর/এআর
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘শায়েরি ইভনিং’। এটি রেনেসাঁ হোটেলের বিশ্বব্যাপী সিগনেচার ইভেন্ট সিরিজ ‘ইভেনিংস অ্যাট রেনেসাঁ’-এর অংশ, যার লক্ষ্য স্থানীয়...
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং এনআরবি ব্যাংক মঙ্গলবার হোটেলটির বিভিন্ন আউটলেটে এক্সক্লুসিভ অফার চালু করার একটি দীর্ঘ মেয়াদী সমঝোতা চুক্তিতে সুই করেছে।
রমজান মানেই রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে থাকে ইফতারের রকমারি আয়োজন। ব্যতিক্রম নয়, ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় হোটেল- ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের সুস্বাদু বুফে ইফতার ও ডিনারে...
জমকালো আয়োজন উদযাপিত হলো ‘ঢাকা রিজেন্সি কর্পোরেট নাইট’। ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর