রেনেসাঁ ঢাকা গুলশানে ‘শায়েরি ইভনিং’

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘শায়েরি ইভনিং’। এটি রেনেসাঁ হোটেলের বিশ্বব্যাপী সিগনেচার ইভেন্ট সিরিজ ‘ইভেনিংস অ্যাট রেনেসাঁ’-এর অংশ, যার লক্ষ্য স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পচর্চাকে তুলে ধরা।

এই আয়োজনের মাধ্যমে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল অতিথিদের উপহার দেয় কবিতা ও সংগীতে ভরপুর এক মননশীল সন্ধ্যা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিকার, কবি ও বক্তা এহসান সামাদ।

তিনি নিজের লেখা কবিতার পাশাপাশি উপমহাদেশের প্রখ্যাত কবি মির্জা গালিব, সাহির লুধিয়ানভি, ফয়েজ আহমেদ ফয়েজ, গুলজার ও ইমরান আমিরের নির্বাচিত শায়েরি আবৃত্তি করেন।

আবৃত্তির সঙ্গে সুরের মেলবন্ধন ঘটান একজন বাঁশিবাদক, যার স্নিগ্ধ সুর কবিতাগুলোর আবেগ ও গভীরতাকে আরও স্পষ্ট করে তোলে। কবিতা ও সংগীতের এই সম্মিলন অতিথিদের নিয়ে যায় এক শান্ত, অনুভবনির্ভর যাত্রায়।

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল ও জিবিসি লবি ক্যাফের পরিবেশ সেদিন রূপ নেয় এক উষ্ণ সাংস্কৃতিক আসরে। কবিতা, সংস্কৃতি ও শিল্পপ্রেমীদের উপস্থিতিতে শায়েরি ইভনিং পরিণত হয় অনুভূতি ভাগাভাগির এক বিশেষ মুহূর্তে।

অনুষ্ঠানের প্রতিটি শায়েরি ও সুর অতিথিদের মনে রেখে যায় দীর্ঘস্থায়ী অনুরণন, যা অনুষ্ঠান শেষ হওয়ার পরও হৃদয়ে রেশ রেখে যায় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

একাত্তর/আরএ
বাংলাদেশে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে হায়ার। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রমজান মানেই রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে থাকে ইফতারের রকমারি আয়োজন। ব্যতিক্রম নয়, ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় হোটেল- ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের সুস্বাদু বুফে ইফতার ও ডিনারে...
বিয়ে! দুই অক্ষরের একটি শব্দ হলেও এর প্রভাব ব্যাপক। এই সামাজিক বন্ধনের মাধ্যমে শুরু হয় দু'জন মানুষের দাম্পত্য জীবন। বিয়েকে কেন্দ্র করে একটি পরিবারে পড়ে যায় ধুম। অনেক আয়োজন, অনেক আচার, অনেক অনুষ্ঠান।...
ঝুঁকিপূর্ণ হওয়ায় গুলশান একের মোড়ে অবস্থিত ‘গুলশান শপিং সেন্টার’ ভবনটি সিলগালা করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এর প্রতিবাদে গুলশান গোলচত্বরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ী...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর