পর্যটন দিবস উপলক্ষে রিজেন্সি হোটেলের বিশেষ আয়োজন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম

বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট অতিথিদের জন্য আয়োজন করেছে ‘ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট-২০২৩’।   

হোটেলের সিগনেচার রেস্টুরেন্ট গ্রান্ডিওস-এ এই উৎসব শুরু হবে বুধবার। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার ঢাকা রিজেন্সির এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ কর্মকর্তা ও সহযোগীদের নিয়ে কেক কেটে এই আয়োজনের উদ্বোধন করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবের উপলক্ষে হোটেলের জনপ্রিয় বিভিন্ন দেশীয় খাবারের সাথে বাংলাদেশের আঞ্চলিক খাবার এবং স্পেশাল অফার ‘ডাইন থ্রি অ্যাট প্রাইস অফ ওয়ান’ অফার তাকছে। এই অফারে একটি বুফের দামে তিনটি বুফে ডিনার উপভোগ করা যাবে ছয় হাজার ৬৬৬ টাকায়। এছাড়া পরিবারসহ বুফে ব্রেকফাস্ট এবং বুফে ডিনার উপভোগ করার ‘ডাইন অ্যান্ড স্টে’ অফার মাত্র ১২ হাজার ৫৫৫ টাকায় এবং ‘হ্যাপি স্টে’ অফারে থাকছে রুমের ব্যুফে ব্রেকফাস্ট শুধুমাত্র আট হাজার ৭৮৭ টাকায়।    

এছাড়া হোটেলের রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দা স্কাইলাইন’- এ অতিথিদের জন্য থাকছে ১৫% ডিসকাউন্ট, বাবল ফ্লেভর লাউঞ্জে বার্গারে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি , চটপটি ও ফুচকা কর্নারে বাই ওয়ান গেট ওয়ান  ফ্রি  এবং স্পাতে ২০% ডিস্কাউন্ট অফার।এছাড়াও জিম মেম্বারশিপ-এ ৫০% ডিস্কাউন্ট।    

হোটেলটির লয়াল্টি প্রোগ্রাম ‘ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব’ মেম্বাররা পাচ্ছেন সবগুলো আউটলেটে মেম্বারশিপ সুবিধাসহ সকল অফারে অগ্রাধিকার।

 

কেএসএইচ
যান্ত্রিক নগরজীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির সান্নিধ্যে মানুষকে একটু স্বস্তি ও আনন্দ দিতে ২০১২ সালে শুরু হয়েছিল ‘ছুটি’র পথচলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত “ছুটি” কবিতার মূল দর্শনে অনুপ্রাণিত...
দক্ষিণ এশীয়ায় পর্যটন শিল্পের বৃদ্ধি এবং বিকাশে অবদানের জন্য স্বীকৃতি হিসাবে ‘ফেস অব সাউথ এশিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন। 
সিলেটকে সবাই যেমন চায়ের দেশ হিসেবে চেনে, তেমনি চেনে 'জলকন্যা জাফলং' এর দেশ হিসেবেও। পিয়াইন নদীর তীরে পাথরের স্তূপ জাফলংকে করেছে অতুলনীয়। দূরদূরান্ত থেকে পর্যটকরা আসেন এই নয়নাভিরাম সুন্দরের কাছে।...
মাত্র ৯৯৯ টাকায় পদ্মা সেতু ও ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরাবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। মঙ্গলবার তারা এই প্যাকেজ ঘোষণা করেছে।পর্যটন কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার বলেন,...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর