প্রকৃতিকন্যা জাফলংয়ে আবাসিক সুবিধার দাবি

আপডেট : ১৯ মে ২০২৩, ০৭:০২ পিএম

সিলেটকে সবাই যেমন চায়ের দেশ হিসেবে চেনে, তেমনি চেনে 'জলকন্যা জাফলং' এর দেশ হিসেবেও। পিয়াইন নদীর তীরে পাথরের স্তূপ জাফলংকে করেছে অতুলনীয়। দূরদূরান্ত থেকে পর্যটকরা আসেন এই নয়নাভিরাম সুন্দরের কাছে। দর্শনার্থীরা জানান, আবাসন সুবিধা থাকলে পর্যটক আরও বাড়তো। পাশাপাশি নতুন সম্ভাবনাও তৈরি হতো। 

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা জাফলং যেন প্রকৃতির রূপের পসরা সাজিয়ে রয়েছে। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করে তুলছে অনন্য। 

প্রকৃতি কন্যা হিসাবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি। সিলেট নগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্বদিকে জাফলংয়ের অবস্থান। এটি একেক ঋতুতে একেক রূপের সেজে ওঠে। ভ্রমণের জন্য সারা বছরই আকর্ষণ জাফলং নিয়ে আকর্ষণ থাকে পর্যটকদের। 

image


জাফলংয়ে শীত ও বর্ষা মওসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে উঠে। ধূলি ধূসরিত পরিবেশ হয়ে উঠে স্বচ্ছ। স্নিগ্ধ পরিবেশে শ্বাস-নি:শ্বাসে থাকে ফুরফুরে ভাব। খাসিয়া পাহাড়ের সবুজাভ চূড়ায় তুলার মত মেঘরাজির বিচরণ এবং যখন-তখন অঝোর ধারায় বৃষ্টি পাহাড়ি পথ হয়ে উঠে বিপদ সংকুল-সে যেন এক ভিন্ন শিহরণ। সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণাধারার দৃশ্য যে কারোরই নয়ন জুড়ায়।

সীমান্তের ওপারে ভারতীয় পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম প্রবহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের পছন্দের তালিকার প্রথম দিকে থাকলেও হোটেল-মোটেলসহ পর্যাপ্ত আবাসন সুবিধা না থাকায় কমে যায় পর্যটক।

image


শুধু দেশি নয় বিদেশি পর্যটকরা যেন সিলেটের এই সৌন্দর্য উপভোগ করতে পারেন তার জন্য এখনই থেকে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন ভ্রমণপিপাসুরা। 

আরও পড়ুন: রাজশাহীতে এবার দুই হাজার কোটি টাকার আম বাণিজ্য

ইতিহাস বলছে, হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা-রাজার অধীন নির্জন বনভূমি। ১৯৫৪ সালে জমিদারী প্রথা বিলুপ্তির পর খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটে। তারপরও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ অঞ্চল পতিত পড়ে ছিল।

ব্যবসায়ীরা পাথরের খোঁজে নৌপথে জাফলং আসতে শুরু করে। পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকায় গড়ে উঠে নতুন জনবসতি। আশির দশকে সিলেটের সঙ্গে জাফলংয়ের সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে জাফলংয়ের নয়নাভিরাম সৌন্দর্যের কথা সারাদেশে ছড়িয়ে পড়ে।


একাত্তর/এসজে

যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৫ জুলাই) সিলেটে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যিকভাবে এই সেবার...
যান্ত্রিক নগরজীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির সান্নিধ্যে মানুষকে একটু স্বস্তি ও আনন্দ দিতে ২০১২ সালে শুরু হয়েছিল ‘ছুটি’র পথচলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত “ছুটি” কবিতার মূল দর্শনে অনুপ্রাণিত...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের কানাডা প্রবাসী এমরান আহমদের উদ্যোগে সামাজিক ও মানবিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গভীর রাতে রোগীর স্বজনদের ভাঙচুর ও এক নারী চিকিৎসককে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর