ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া পুরস্কার পেলেন শাখাওয়াত 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম

দক্ষিণ এশীয়ায় পর্যটন শিল্পের বৃদ্ধি এবং বিকাশে অবদানের জন্য স্বীকৃতি হিসাবে ‘ফেস অব সাউথ এশিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন। 

সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে ট্যুরিজম এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের অষ্টম আসরে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী বদ্রী প্রসাদ পান্ডে পুরস্কারটি শাখাওয়াত হোসেনের হাতে তুলে দেন। 

পুরস্কার নেয়ার পর শাখাওয়াত বলেন, মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমাদের প্রতিষ্ঠানের চেয়ারপারসন সেলিনা আলী, ব্যবস্থাপনা পরিচালক নূর আলী এবং পরিচালনা পর্ষদের কাছ থেকে বিশ্বস্ততা সঙ্গে কাজ করার ও সমর্থন পেয়েছি, এই পুরস্কার তারই প্রমাণ।
 
তিনি আরও বলেন, দলের সম্মিলিত প্রচেষ্টা, সব অংশীজন, স্টেকহোল্ডার এবং ট্যুরিজম শিল্পের সমর্থনের প্রশংসা করছি। এশিয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম মার্কেটে দেশের পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে এবং দক্ষিণ এশিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। 

বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন শাখাওয়াত হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে পিএইচডি করছেন এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। 

বর্তমানে তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। এই প্রতিষ্ঠানের অধীনে ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা প্রিমিয়াম রেসিডেন্সে পরিচালিত হয়।

এআর
যান্ত্রিক নগরজীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির সান্নিধ্যে মানুষকে একটু স্বস্তি ও আনন্দ দিতে ২০১২ সালে শুরু হয়েছিল ‘ছুটি’র পথচলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত “ছুটি” কবিতার মূল দর্শনে অনুপ্রাণিত...
বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট অতিথিদের জন্য আয়োজন করেছে ‘ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট-২০২৩’। হোটেলের সিগনেচার রেস্টুরেন্ট গ্রান্ডিওস-এ এই উৎসব শুরু হবে বুধবার।...
সিলেটকে সবাই যেমন চায়ের দেশ হিসেবে চেনে, তেমনি চেনে 'জলকন্যা জাফলং' এর দেশ হিসেবেও। পিয়াইন নদীর তীরে পাথরের স্তূপ জাফলংকে করেছে অতুলনীয়। দূরদূরান্ত থেকে পর্যটকরা আসেন এই নয়নাভিরাম সুন্দরের কাছে।...
মাত্র ৯৯৯ টাকায় পদ্মা সেতু ও ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরাবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। মঙ্গলবার তারা এই প্যাকেজ ঘোষণা করেছে।পর্যটন কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার বলেন,...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর