পাঁচ হাজার কারুশিল্পীকে প্রশিক্ষণ দিয়েছে বিকাশ

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০২:৩২ পিএম

আয়েশা আবেদ ফাউন্ডেশনের প্রায় পাঁচ হাজার কারুশিল্পীকে প্রশিক্ষণ দিয়েছে বিকাশ। ডিজিটাল আর্থিক লেনদেনে নিরাপদ থাকা ও প্রতারণা-ঝুঁকি এড়াতে, সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কারুশিল্পীদের কষ্টার্জিত অর্থের সুরক্ষায় আয়েশা আবেদ ফাউন্ডেশনের সঙ্গে দেশজুড়ে এমন ১৬৩টি সেশন আয়োজন করে বিকাশ।

দেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর জন্য হস্ত ও কারুশিল্প পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আয়েশা আবেদ ফাউন্ডেশন তাদের ১৪টি জেলায় ছড়িয়ে থাকা প্রায় ৩০ হাজার কারুশিল্পীকে বিকাশ-এর মাধ্যমে মজুরি বিতরণ করছে। এই কারুশিল্পীদের অধিকাংশই নারী যারা প্রতি মাসে ঘরে বসেই তাদের বিকাশ অ্যাকাউন্টে মজুরি পেয়ে যাচ্ছেন।

ডিজিটাল মাধ্যমে মজুরি পাওয়া এই কারুশিল্পীরা যাতে কোনো রকম প্রতারণামূলক কার্যক্রমের সম্ভাব্য লক্ষ্যে পরিণত না হন, সেই বিষয়েই তাদের সচেতন করা হয় এখানে। প্রলোভনে ফেলে, ভয় দেখিয়ে বা অন্য কোন কৌশলে প্রতারক চক্র যাতে এমএফএস অ্যাকাউন্টের পিন বা ফোনে আসা ওটিপি জানতে না পারে, কর্মশালায় সে বিষয়েই কারুশিল্পীদের সতর্ক করা হয়।

একই সঙ্গে বিকাশের বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা ব্যবহার করে জীবনযাত্রাকে কিভাবে আরো সহজ করে তোলা যায় সে বিষয়েও ধারণা দেয়া হয় তাদের এই প্রশিক্ষণ কর্মশালায়।

 

একাত্তর/পিএজে
সিটি ব্যাংক ও বিকাশ ডিজিটাল ন্যানো লোনের মোট বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।  
বাংলাদেশে খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হিসেবে খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে (ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং) সহজবোধ্য পুষ্টি তথ্য ও লেবেল প্রদর্শন চালুর লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা...
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং ডিজিটাল উন্নয়নে কমিউনিটি রেডিও...
লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LFMEAB) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে ২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত এক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর