‘স্যাম্পল মেকিং ফর লেদারগুডস ডিজাইনার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ০১ জুন ২০২৫, ০২:০৯ পিএম

লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LFMEAB) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে ২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত এক সপ্তাহব্যাপী ‘স্যাম্পল মেকিং ফর লেদারগুডস ডিজাইনার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণটি সেন্টার অব এক্সেলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশ (COEL) গাজীপুর ঢাকায় এর আয়োজন করে। লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LFMEAB) -এর সেক্রেটারি জেনারেল মেজর রফিকুল ইসলাম (অব) কর্মশালার উদ্বোধন করেন।

প্রশিক্ষক হিসাবে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ILET) -এর সহকারী অধ্যাপক মো. নূর মোহাম্মদ প্রশিক্ষণটি পরিচালনা করেন। প্রশিক্ষণে LFMEAB -এর সদস্য কারখানাগুলো থেকে নির্বাচিত মোট ২০ জন কর্মকর্তা অংশ নেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে একটি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সেশন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড -এ অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি বাস্তব উৎপাদন পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সমস্যা বিশ্লেষণ, প্যাটার্ন বিশ্লেষণ, ট্যাগিং, লেবেলিং ও প্যাকেজিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক ও হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।

ফুটওয়্যার খাতে কর্মরত পেশাদারদের দক্ষতা বৃদ্ধি করা, বিশেষ করে স্যাম্পল প্রস্তুতকারকদের কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করাই ছিল প্রশিক্ষণের মূল লক্ষ্য।

এই উদ্যোগটি স্থানীয় ফুটওয়্যার শিল্পে দক্ষ জনবল গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানের সাথে খাতটির সামঞ্জস্য নিশ্চিত করতে সহায়ক হবে।

একাত্তর/আরএ
বাংলাদেশে খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হিসেবে খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে (ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং) সহজবোধ্য পুষ্টি তথ্য ও লেবেল প্রদর্শন চালুর লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা...
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং ডিজিটাল উন্নয়নে কমিউনিটি রেডিও...
দেশের বিভিন্ন সম্প্রচার মাধ্যমে কর্মরত সংবাদ উপস্থাপকদের নিয়ে শুরু হলো ‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালা। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামটরে এফবিএস হলরুমে এই কর্মশালা শুরু হয়।  
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (ইডব্লিউইউবিসি) ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফকেস ৩.০ (Briefcase 3.0) প্রতিযোগিতার প্রথম কর্মশালা মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর