সি-স্যুট অ্যাওয়ার্ডে দারাজের সিসিএও এবং সিওও’র বর্ষসেরার সম্মাননা লাভ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩-এ দারাজের সিসিএও এএইচএম হাসিনুল কুদ্দুস রুশোকে ‘বর্ষসেরা চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার’ এবং দারাজের সিওও খন্দকার তাসফিন আলমকে ‘বর্ষসেরা চীফ অপারেটিং অফিসার’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। 

শনিবার রাতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দ্বিতীয়বারের মত এই অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কর্পোরেট জগতে মার্কেট প্লেয়ারদের অসামান্য অবদানকে উদযাপন করা।

ব্যবসায়ের মাধ্যমে সমাজের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করে দারাজ। এ উদ্দীপনাকে কেন্দ্র করেই প্রতিষ্ঠানটি অবিরাম কাজ করে যাচ্ছে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জীবনমান উন্নত করার লক্ষ্যে। একই প্রচেষ্টাকে অব্যাহত রেখে হাসিনুল কুদ্দুস রুশো রেগুলেটর ও গ্রাহকদের আস্থা পুনর্গঠনের জন্য কাজ করে যাচ্ছেন। 

এরই সাথে তিনি ইকোসিস্টেমের সংস্কার করেছেন ক্রস-বর্ডার ট্রেড, কুরিয়ার সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম সম্পর্কিত লাইসেন্স ও পলিসি স্ট্রিমলাইনের মাধ্যমে। ২০১০ সাল থেকে বৈচিত্র্যময় রেগুলেটরি পরিবেশে টেলকো থেকে ই-কমার্স ইন্ডাস্ট্রি এবং রেগুলেটরি থেকে সরকারি সংস্থায় তার সুনিপুণ দক্ষতারও দেখা মিলে।

একই সাথে সমৃদ্ধির আলোকবর্তিকা বহন করে খন্দকার তাসফিন আলম বাংলাদেশের লজিস্টিক সেক্টরকে রূপান্তরিত করছেন। তার দক্ষতার প্রতিফলন দেশের ই-কমার্স খাতে প্রবৃদ্ধির সাথে এর অপারেশনাল কার্যকারিতাকেও বৃদ্ধি করছে। অত্যাধুনিক প্রযুক্তির প্রবর্তন, শক্তিশালী অবকাঠামো নির্মাণ এবং পেমেন্ট সিস্টেমে বিপ্লব ঘটিয়ে তিনি ছোট ব্যবসাগুলোকে তাদের বাজারের নাগাল ও সমৃদ্ধি প্রসারিত করতে সাহায্য করেছেন। 

এর পূর্বে খন্দকার তাসফিন আলম বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি টেলিকম অপারেটরের পাশাপাশি ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের বাজারে টেলিকম শিল্পেও কাজ করেছেন। 

তাদের দক্ষ নেতৃত্বে দারাজ দেশের অন্যতম সেরা ই-কমার্স প্লাটফর্ম হিসেবে বিকশিত হচ্ছে। এরই সাথে প্রতিষ্ঠিত হচ্ছে একটি টেকসই ই-কমার্স ইকোসিস্টেম হিসেবে।

এ সম্মানিত স্বীকৃতির জন্য তারা সংশ্লিষ্ট সংস্থার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা করছেন এটি ই-কমার্স শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনার প্রচেষ্টাকে বৃদ্ধি করবে।

 

একাত্তর/জো
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে ওরাল স্যালাইন ক্যাটাগরিতে এসএমসি ওরস্যালাইন সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে।
এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড, শাওমি, ২০ ডিসেম্বর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড, মোবাইল হ্যান্ডসেট, শাওমি,
ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এ দু’টি অ্যাওয়ার্ড অর্জন করে এএমএল আবারো দক্ষিণ এশিয়ার বিজ্ঞাপনী বাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এবার ১৯ ক্যাটাগরিতে আগামী ২৫ অক্টোবর (শনিবার) এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর