কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ঢাকার উত্তরায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের ফি কালেকশন বুথ উদ্বোধন করেছে যা কমিউনিটি ব্যাংকের উত্তরা শাখার অধীনে পরিচালিত হবে।
বুধবার এপিবিএন হেড কোয়ার্টারের এডিশনাল এসপি মো. ফখরুল ইসলাম ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিএমডি এবং চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) মো. আব্দুল কাইয়ুম খান যৌথভাবে ফিতা কেটে কালেকশন বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন এবং কমিউনিটি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
