১১ বছরের শিশু ধর্ষণের দায়ে শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৪:০৮ পিএম

রাজধানীর ডেমরায় ১১ বছরের এক শিশুকে একাধিবার ধর্ষণের দায়ে এক হাফেজী শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়। 

বুধবার (৭ জুলাই) রাতে ডেমরার ওরিয়েন্টাল স্কুল সংলগ্ন গার্ডেন রোড এলাকা থেকে মোঃ সুলতান ওরফে রমজান (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বুধবার রাতে ডেমরায় রমজানের বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন: ডাকাতি করতে এসে গৃহবধূ ধর্ষণ, ৩ মাসের শিশুকে হত্যা

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই সন্তোষ বালা বলেন, মসজিদে নামাজ পড়তে যাওয়া আসার সময় গত ১ বছর আগে হাফেজী শিক্ষক রমজানের সঙ্গে পরিচয় হয় ওই শিশুর। এক পর্যায়ে রমজান নানা ধরনের প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করতেন। 

এ বিষয়ে কাউকে না বলার জন্য তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতেন রমজান। এক পর্যায়ে বিষয়টি পরিবারের কাছে প্রকাশ করে ভুক্তভোগী। 

এসআই সন্তোষ বালা জানিয়েছেন, এ পর্যন্ত রমজান ভুক্তভোগীকে ১১ বার ধর্ষণ করেছে।


একাত্তর/এসজে 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর