এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১১৬টির ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার) ডিলার পয়েন্ট রয়েছে।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের উদ্বোধন হলো ইয়ামাহার প্রথম ২এস সেন্টার ক্রিসেন্ট এন্টারপ্রাইজের। বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা দুই তলা টু-এস সেন্টারের প্রথম তলাতে গ্রাহকরা মোটরসাইকেলের বিক্রয়োত্তর সেবা নিতে পারবে। আর দ্বিতীয় তলায় রয়েছে স্পেয়ার পার্টস ও সেফটি গিয়ার ক্রয়ের সুবিধা।
এছাড়াও গ্রাহক সুবিধার কথা চিন্তা করে শো-রুমটিতে রাখা হয়েছে আরও নানান ধরনের সুযোগ সুবিধা। টু-এস সেন্টারটি মোহাম্মদপুরের ২/১/বি বাঁশবাড়ি রোডে (মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এর নিকটে) অবস্থিত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা মোটরস জাপানের সিনিয়র জেনারেল ম্যানেজার হিরোশি সেতোগাওয়া এবং ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
দৃকে গাজা গণহত্যা বিরোধী কার্টুন প্রদর্শনী