‘স্বপ্ন’ এখন বসুন্ধরা আবাসিক এলাকায়, চলছে মাসব্যাপী নানা অফার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩১ পিএম

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন বসুন্ধরা আবাসিক এলাকায় । বৃহস্পতিবার বিকেলে ‘স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।

নতুন আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, অপারেশনস ডিরেক্টর আবু নাছের, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খানসহ অনেকে।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে বলেন, বসুন্ধরা আবাসিকে আউটলেট না থাকার কারণে এই এলাকার গ্রাহকরা স্বপ্নর অন্য আউটলেট থেকে দীর্ঘদিন ধরেই বাজার করে আসছেন। এবার তাদের সুবিধার্থে বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন আউটলেট চালু করতে পেরে সত্যিই আমরা আনন্দিত । আর এই আউটলেট অনুমোদন দেবার বিষয়ে বসুন্ধরা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেছেন । বিশেষ করে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নতুন আউটলেটের ঠিকানা- রূপায়ন শপিং স্কয়ার, প্লট সি/২, ব্লক জি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব।

এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারি সেবার জন্য -১৬৪৬৯ নাম্বারে যোগাযোগ করতে হবে।

একাত্তর/আরএ
সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে তা ক্রেতাদের সুলভ মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।
চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি ও পুদিনা পাতা মিশ্রিত) বিতরণ করছে বাংলাদেশের শীর্ষ রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’।
রমজানের মধ্যে শসার বাজার চড়া দাম থাকলেও বর্তমানে শসা চাষিরা শসার দাম নিয়ে বেশ বিপাকে পড়েছেন । তবে এমন দুঃসময়ে শসা চাষিদের পাশে দাঁড়িয়েছে দেশের সেরা রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’।
ক্ষেত ভরা তরতাজা ক্যাপসিকাম প্রথমবার চাষ করেছিলেন জামালপুরের ইসলামপুরের কৃষক হৃদয় হাসান। চাহিদা না থাকায় বিক্রি করতে না পেরে হতাশা হয়ে পড়েছিলেন তিনি। তবে রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ এ কৃষকের পাশে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর