রাঙ্গাবালীতে নির্বাচনের পরিবেশ অশান্তের অভিযোগ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশ অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। 

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. সাইদুজ্জামান মামুন। 

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরোধীতা করে পরাজিত হওয়া একটি মহল জোট বেঁধেছে। সবুজ ছায়া আবাসন গ্রুপের চেয়ারম্যান বাশেদ সিমনের কাঁধে ভর করে তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন এবং ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনকে বিতর্কিত করতে মরিয়া। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইদুজ্জামান মামুন বলেন, তফসিল ঘোষণার আগেই বাশেদ সিমন উপজেলা নির্বাচনের প্রচারের অজুহাতে গত শনিবার ছোটবাইশদিয়া ইউনিয়নের উপ-নির্বাচন কার্যক্রম চলাকালীন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন। সেই সময় কে বা কাদের সঙ্গে তার হট্টগোল হয়েছে, তা সম্পর্কে আমরা অবগত নই। অথচ তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এবং আমার দলকে হেয়প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। আমি এই অপপ্রচারের নিন্দা জানাই। 

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জু হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজিদুল আকন প্রমুখ।   

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বাশেদ সিমন জনসংযোগ শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের বঙ্গবাজারে স্থানীয় লোকজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। 

রোববার রাতে পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি তিনি তুলে ধরেন। এই হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুনকে দায়ি করেন তিনি। তবে পাল্টা সংবাদ সম্মেলন করে এর জবাব দিয়েছেন সাইদুজ্জামান মামুন।

একাত্তর/এসি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের  খাবার হোটেলে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। উপজেলার ব্যস্ত এলাকায় অবস্থিত ‘রাজিব হোটেল’ নামের ওই প্রতিষ্ঠানের খাবারের মান, পরিবেশ ও...
পটুয়াখালীর গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশন আয়োজিত জেলাব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার আটটি উপজেলার ৫৪ জন প্রতিযোগী অংশ নেন। 
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’।
পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল দায়িত্ব গ্রহণ করেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর