পায়রা বন্দর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ মাসুদ ইকবালের

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম

পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (৫ জানুয়ারি) সকালে তিনি রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর  স্থলাভিষিক্ত হলেন। 

এদিন সন্ধ্যায় পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক বিভাগ) আজিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

গত বছরের ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন এবং রিয়ার এডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়।

গত এক জানুয়ারি পায়রা বন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন।

রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী সহকারী নৌবাহিনী  প্রধান হিসেবে নৌ সদর দপ্তরে কাজ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের  খাবার হোটেলে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। উপজেলার ব্যস্ত এলাকায় অবস্থিত ‘রাজিব হোটেল’ নামের ওই প্রতিষ্ঠানের খাবারের মান, পরিবেশ ও...
পটুয়াখালীর গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশন আয়োজিত জেলাব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার আটটি উপজেলার ৫৪ জন প্রতিযোগী অংশ নেন। 
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশ অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর