আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা গুনবি গ্রেপ্তার

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৭:৫৪ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম' এর আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে রাজধানীর শাহ আলী থানার বেড়িবাধ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে ঢাকার শাহ আলী বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, বিকেলে কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: ব্যবসায়ীর দুই পা কেটে ফেলায় ঘটনায় গ্রেপ্তার ৪

আনসার আল ইসলাম সংগঠনটি 'আনসারুল্লাহ বাংলা টিম' নামে পরিচিত ছিল। বাংলাদেশে ব্লগার, লেখক, প্রকাশক এবং সমকামী ও ভিন্ন মতাদর্শের মানুষের ওপর আক্রমণ পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে সংগঠনটির বিরুদ্ধে।

এর আগে গত মে মাসে সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার অভিযোগে আবু সাকিব ওরফে আল আমিন নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। সে সময় রাজধানীর শেরে-বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে যে মামলা হয়েছিল, একই মামলায় গুনবির নামেও অভিযোগ দায়ের করা হয়েছিল।

 

একাত্তর/আরবিএস  

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর