রোববার থেকে কারখানাতে করোনাটিকা পাবে গাজীপুরের পোশাকশ্রমিকরা

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১:০৮ পিএম

করোনা প্রতিরোধী টিকার আওতায় আসছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। আগামীকাল রোববার (১৮ জুলাই) থেকে শুরু হচ্ছে যাচ্ছে এই টিকা প্রদান কার্যক্রম। প্রথম পর্যায়ে স্থানীয় চারটি পোশাক কারখানার শ্রমিকরা সরাসরি কারখানায় থেকেই করোনার টিকা নিতে পারবেন। রেজিস্ট্রেশন ছাড়া শুধু জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দেখিয়ে শ্রমিকরা এ টিকা নিতে পারবেন। 

শনিবার (১৭ জুলাই) রাতে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন জানান, রোববার সকালে গাজীপুরে পোশাকশ্রমিকদের করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে গাজীপুর মহানগরের তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো এপারেলস ও রোজ ভ্যালি নামে চারটি পোশাক কারখানার শ্রমিকদের (যাদের বয়স কমপক্ষে ১৮ বছর) এই টিকা দেওয়া হবে। 

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের টিকা দান কর্মসূচি (​পিআই) সুপার মো. আমজাদ হোসেন জানান, চারটি কারখানা থেকে শ্রমিকদের নাম, বয়স, এনআইডি নম্বরের তথ্য সংগ্রহ করা হয়েছে। ঈদের আগে রোববার সকালে ওইসব কারখানায় গিয়ে তালিকা মিলিয়ে শ্রমিকদের করোনার টিকা দেওয়া হবে। তুসুকা ডেনিম ও তুসুকা ট্রাউজার কারখানায় ছয় হাজার ২০০, স্প্যারো পোশাক কারখানার চার হাজার এবং রোজ ভ্যালি কারখানার দুই হাজার ৭০০ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। 

আরও পড়ুন: কোরবানির ঈদের পর বিধিনিষেধ আরও কঠোর হবে: ফরহাদ হোসেন

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এসএম তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সম্মতি নিয়ে রোববার থেকেই গাজীপুরে টিকা প্রদান কর্মসূচি শুরু করা হচ্ছে। ঈদের আগে ১৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। পরে পোশাক কারখানা ছাড়াও অন্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের এই টিকার আওতায় আনা হবে। 

একাত্তর/এসি

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর