ইহসানুল করিমের মৃত্যুতে বিজেসির শোক

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৮:১৪ পিএম

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের মৃত্যুতে শোক জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। 

রোববার রাত আটটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইহসানুল করিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৩ বছর বছর।

এক শোকবার্তায় বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক এবং সদস্য সচিব শাকিল আহমেদ বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে ইহসানুল করিম সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিবের দায়িত্বে ছিলেন। কুষ্টিয়ার সন্তান ইহসানুল করিমের জন্ম ১৯৪৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেন। 

১৯৭১ সালে ইহসানুল করিম মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ)-এর সদস্য হিসেবে পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম ১৯৭২ সালে রিপোর্টার হিসেবে একই সংস্থায় যোগ দেন।

তিনি ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাসসের নয়াদিল্লি ব্যুরোর প্রধান হিসেবে কাজ করেন।

২০০৯-২০১৩ সালে তিনি বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিবিসি ও পিটিআই-এর বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেন।

ইহসানুল করিম ২০১৩-২০১৫ পর্যন্ত রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে কাজ করেন। ২০১৫ এর জুন থেকে তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইহসানুল করিমের সহধর্মিণীর নাম মমতাজ শিরিন করিম। তাদের এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

এআর
দেশের সম্প্রচার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দিয়েছে। সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (সচিব) নিলুফার আহমেদের মা তাজুন্নেছা আহমেদ মৃত্যুবরণ করেছেন।
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে আগামী বছর। এ উপলক্ষ্যকে সামনে রেখে ৮ জুলাই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাধ্যমিক পর্যায়ের ৫৪ লাখ অসচ্ছল শিক্ষার্থীদের স্কুলে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বিতরণ করা হবে দেশের অন্যতম সেরা মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে। আগে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর