প্রধানমন্ত্রীর চীন সফরে সঙ্গী হচ্ছেন নগদের সিইও

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৮:২৪ পিএম

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে আগামী বছর। এ উপলক্ষ্যকে সামনে রেখে ৮ জুলাই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নকে অগ্রাধিকার দেয়া এই সফরে বেশ কিছু উল্লেখযোগ্য চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হবে। 

প্রধানমন্ত্রীর এই সফরেই দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদের সঙ্গে চীনের নামকরা এক প্রতিষ্ঠানের একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। এই চুক্তি সম্পাদনের জন্য নগদ ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর এ মিশুক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বলেও নগদ সূত্রে জানা গেছে। 

এই সফরে চীনের একটি প্রতিষ্ঠানের সাথে নগদের চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান জাহিদুল ইসলাম সজল। 

তিনি বলেন, চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু বলার মতো অবস্থা এখনো হয়নি। তবে এটুকু বলা যায় যে, বাংলাদেশের অর্থনৈতিক খাতের জন্যে এটি খুব উল্লেখযোগ্য একটি চুক্তি হবে।

কৌশলগত কারণে ভূরাজনীতিতে এখন বাংলাদেশ যে কোনো সময়ের চেয়ে গুরুত্ব বহন করছে। ফলে এবার প্রধানমন্ত্রীর চীন সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে সারাবিশ্ব। আট বছর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন বাংলাদেশ সফরে আসেন, তখন বলা হয়েছিল, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক চিরাচরিত অর্থনৈতিক সম্পর্ক থেকে কৌশলগত সহযোগিতায় উন্নীত হয়েছে। 

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে সর্বশেষ চীন সফর করেন। চারদিনের সফর শেষ করে আগামী ১১ জুলাই দেশে ফিরবেন তিনি।

এবার প্রধানমন্ত্রীর চীন সফরের শেষ দিকে দুই দেশের পক্ষে যে যৌথ বিবৃতি দেয়া হবে, সেখানে বাংলাদেশের উন্নয়নে চীন নিবিড় কৌশলগত অংশীদার বলে উল্লেখ করা হবে। আর এ লক্ষ্যেই বিভিন্ন খাতে দুই দেশের সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান উল্লেখযোগ্য অংশীদারিত্বের কিছু চুক্তি সই করবে। 

এ কারণে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কয়েকটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান চীনে যাচ্ছেন। এরমধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে দেখা হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংকের প্রধানের সফরসঙ্গী হওয়াকে। 

কিছুদিন আগেই দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে পূর্ণাঙ্গ লাইসেন্স পেয়েছে নগদ। এরইমধ্যে তারা কার্যক্রম শুরু করার দ্বারপ্রান্তে আছে। সে জন্য নগদ ইতিমধ্যে বিশ্বের নামকরা কিছু সংস্থার সাথে সমঝোতা চুক্তি করতে কাজ করছে। তাদের সঙ্গে ওরাকল, সিলভারলেকের মতো বিখ্যাত প্রতিষ্ঠান হাত মিলিয়েছে। এবার আর্থিক খাতের জন্য নতুন চমক তৈরি করা চুক্তি নিয়ে নগদ আসছে বলে সূত্র জানাচ্ছে।

আরবিএস
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ তাদের আয়ের অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা রেভিনিউ দিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সময়ের অর্জিত আয়ের ভাগ হিসেবে...
দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যে পদক্ষেপ শুরু করেছে, সেটি সম্পূর্ণ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
ডাক অধিদপ্তর দায়িত্ব গ্রহণ করার পর মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের দৈনিক লেনদেন প্রায় ১০০ কোটি টাকা বেড়েছে।
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর