আবারও আসছে ‘আল্পনায় বৈশাখ’, লক্ষ্য বিশ্ব রেকর্ড

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:২৬ পিএম

রঙ-তুলির আঁচড়ে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে আয়োজিত হতে চলেছে দেশের সবচেয়ে বড় আল্পনা উৎসব, ‘আল্পনায় বৈশাখ ১৪৩১।’ এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে আবারও রাজপথ রাঙিয়ে তুলতে প্রস্তুত শিল্পীরা।   

সোমবার এ আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে এ এস মাহমুদ সেমিনার হল, ডেইলি স্টার সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এতে উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রি-সিক্সটির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের, এশিয়াটিক ইএক্সপির চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সাঈম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মনিরুল ইসলাম, শিল্পী শেখ মনিরুজ্জামান লিটন, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, প্রতিষ্ঠানটির চিফ লিগ্যাল অফিসার জাহরাত আদিব চৌধুরী, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী এবং প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার তানজিন ফেরদৌস আলম।  

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আয়োজনে ২০১২ থেকে ২০১৯ পর্যন্ত এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড ঢাকার মানিক মিয়া এভিনিউ এবং দেশের বিভিন্ন স্থানে ‘আল্পনায় বৈশাখ’ শীর্ষক আল্পনা অঙ্কনের আয়োজন করে আসছে। 

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির কারণে গত কয়েক বছর আল্পনা উৎসব আয়োজিত না হলেও, অবশেষে অষ্টম সংস্করণ নিয়ে স্বরূপে আবারও ফিরে এসেছে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১।’

এবারের বর্ষবরণে দেশজুড়ে বৈশাখের মুগ্ধতা ছড়িয়ে দিতে ঢাকাসহ দেশের মোট তিনটি শহরে ঐতিহ্যবাহী আল্পনা আঁকা হবে। স্থানগুলো হলো- মানিক মিয়া এভিনিউ, ঢাকা; শিব বাড়ি মোড়, খুলনা ও মিঠামইন, কিশোরগঞ্জ।  

আয়োজনটি কিশোরগঞ্জের মিঠামইনে এপ্রিল ১২ তারিখে শুরু হবে। পরের দিন এপ্রিল ১৩ এ আল্পনা অঙ্কন উৎসব খুলনার শিববাড়ি মোড় এবং ঢাকার মানিক মিয়া এভিনিউতে একযোগে শুরু হবে। 

এবারের আল্পনায় বৈশাখ ১৪৩১ - এ কিশোরগঞ্জের মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার আল্পনা অঙ্কনের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আল্পনা তৈরির বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা নেওয়া হবে।

ঢাকার আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। এছাড়াও উপস্থিত থাকবেন এশিয়াটিক থ্রি-সিক্সটি’র চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এমপি, কো-চেয়ারপার্সন সারা যাকের, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের চিফ কর্পোরেট এ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও শিল্পী মনিরুজ্জামানসহ দেশবরেণ্য গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।

এছাড়াও মিঠামইন এবং খুলনায় আয়োজনে উপস্থিত থাকবেন উক্ত এলাকার সংসদ সদস্যসহ এশিয়াটিক থ্রি-সিক্সটি, এশিয়াটিক ইএক্সপি, বার্জার পেইন্টস ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে ছয় এপ্রিল ঢাকার মানিক মিয়া এভিনিউতে ছবি উত্তোলনের মাধ্যমে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১” এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এতে এশিয়াটিক, বাংলালিংক ও বার্জার পেইন্টসের কর্মকর্তার উপস্থিত ছিলেন। 

একাত্তর/এসি
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ ছাড় প্রদান...
দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর বাংলালিংক গত বছর সারাদেশে চার হাজার নতুন ফোর-জি সাইট (টাওয়ার) স্থাপন করেছে। এর ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক বাংলালিংকের দ্রুততম ফোরজি ও মানসম্পন্ন ডিজিটাল সেবা...
অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলসের করা পৃথক দুটি মামলা প্রত্যাহার করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর