সিঙ্গার বিডিতে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য ১০ শতাংশ অতিরিক্ত ছাড়!

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৬:৩৭ পিএম

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ ছাড় প্রদান করবে। 

সোমবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার গুলশান-২ এ অবস্থিত সিঙ্গার বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এই অংশীদারিত্বের অংশ হিসেবে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যরা singerbd.com ওয়েবসাইটে কেনাকাটার ক্ষেত্রে একটি বিশেষ কুপন কোড ব্যবহার করে সব পণ্যে অতিরিক্ত ১০% ছাড় উপভোগ করবেন। অন্যদিকে, বাংলালিংক তার ডিজিটাল প্ল্যাটফর্ম-এর মাধ্যমে সিঙ্গার ও বেকো ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের প্রচার করবে। এই উদ্যোগের লক্ষ্য হলো গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা, ডিজিটাল সম্পৃক্ততা বাড়ানো এবং উভয় ব্র্যান্ডের বিশ্বস্ত গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা।

বাংলালিংকের মার্কেটিং অপারেশন্স ডিরেক্টর মেহেদী আল আমিন এই পার্টনারশিপের গুরুত্ব তুলে ধরে বলেন, সিঙ্গার বাংলাদেশের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা প্রদানে আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য এক্সক্লুসিভ সেভিংস সুবিধা প্রদান করে আমরা তাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ ও সন্তোষজনক করে তুলতে চাই।

সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর শাব্বির হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করছি, এই পার্টনারশিপ আমাদের সেই যৌথ প্রতিশ্রুতিকে তুলে ধরছে। সিঙ্গার | বেকো'তে আমরা শুধু পণ্য নয়, অর্থবহ সমাধান দেওয়াকেই আমাদের মূল লক্ষ্য মনে করি। বাংলালিংকের সঙ্গে একত্রে কাজ করে আমরা উদ্ভাবনী এবং নতুন নতুন অফার আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে চাই। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আমরা বাংলালিংককে ধন্যবাদ জানাই এবং আশা করি এই সম্পর্ক দীর্ঘমেয়াদে গ্রাহকদের জীবনে আরও অনন্য সেবা ও প্রযুক্তির মাধ্যমে ইতিবাচক প্রভাব ফেলবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- মার্কেটিং ডিরেক্টর শাব্বির হোসেন, রিটেইল সেলস ডিরেক্টর মোহাম্মদ জুবায়েদ উল ইসলাম, হেড অফ প্রোডাক্ট ফারহান আজহার (এমডিএ এবং হোম এন্টারটেইনমেন্ট), লিড – ব্র্যান্ডিং, মার্কেটিং কমিউনিকেশন মো. সাজ্জাদুল হক সিদ্দিকী, সিনিয়র স্পেশালিস্ট ডিজিটাল চ্যানেল, ই-কমার্স এফ এম আজমুল হুসেন । 

বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- মার্কেটিং অপারেশন্স ডিরেক্টর মেহেদী আল আমিন, হেড অফ সিভিএম  সুমন দেব, লয়্যালটি ও পার্টনারশিপ সিনিয়র ম্যানেজার জাইন জামান, লয়্যালটি ও পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার।

আরবিএস
রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ প্রাইভেট ক্যাবল সিস্টেম (বিপিসিএস) কনসোর্টিয়াম নকিয়ার সঙ্গে সাবমেরিন লাইন টার্মিনাল ইকুইপমেন্ট (এসএলটিই) সরবরাহের চুক্তি সই করেছে। 
ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘ব্লু স্কাই’ নবায়নের লক্ষ্যে এনেক্স কমিউনিকেশনস...
পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর