সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রযুক্তির প্রসারে এআইইউবিতে সিএস ফেস্ট

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০২:০২ পিএম

শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, উদ্ভাবনী,প্রযুক্তিগত অগ্রগতি এবং সৃজনশীলতার প্রসারের লক্ষ্যে ২৬ শে এপ্রিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে উদ্ভোধন হয়ে গেল অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স কর্তৃক আয়োজিত এআইইউবি সিএস ফেস্ট ২০২৪, যার সার্বিক ব্যাবস্থাপনায় ছিলো এআইইউবি কম্পিউটার ক্লাব।

কেক কাটার মাধ্যমে ফেস্ট এর উদ্বোধন করেন প্রধান অতিথি ইস্তিয়াক আবেদীন(প্রতিষ্ঠাতা সদস্য   আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), নাদিয়া আনোয়ার (প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস-প্রেসিডেন্ট, অফিস অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ বিকর্ণ কুমার ঘোষ ( সাবেক সচিব, আইসিটি বিভাগ ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক ,হাই-টেক পার্ক, সিইও গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, এফবিসিসিআই)। আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহমান, (প্রো-ভাইস চ্যানচেলর, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশে)। ডঃ মোঃ জাহিদুল ইসলাম খান (রেজিস্ট্রার, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশ)। উপস্থিত ছিলেন এস.এ.এম. মনজুর এইচ খান (পরিচালক অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স )। 

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন  মো: মসিউর রহমান(সিনিয়র প্রফেসর , ডীন, ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ),প্রফেসর ড: দীপ নন্দি (অ্যাসোসিয়েট ডীন,ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি), অভিজিৎ ভৌমিক(অ্যাসোসিয়েট প্রফেসর,কম্পিউটার সায়েন্স বিভাগ স্পেশাল অ্যাসিস্ট্যান্ট,অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স ) এবং সম্মানিত শিক্ষককৃন্দ। এর পর অতিথি বৃন্দ প্রতিযোগীদের  তৈরী বিভিন্ন সায়েন্স প্রজেক্ট দেখেন , তাদের উদ্ভাবনী প্রতিভার প্রশংসা করেন এবং তাদের আরো উৎসাহিত করেন। 

বিগত বছরগুলোর শিক্ষার্থীদের উৎসাহ ও সফলতার ধারাবাহিকতায় এবারও আইসিটি ও ম্যাথ অলিম্পিয়াড,রোবোট সকার,ড্রোন রেসিংসহ  আরও আকর্ষণীয় প্রতিযোগিতার সংযোজনে সাজানো হয়েছে "এআইইউবি সিএস ফেস্ট ২০২৪ "এবং সাথে থাকছে অনেক নতুন চমক। দেশের সকল স্কুল, কলেজ  থেকে প্রায় হাজারের বেশী শিক্ষার্থী তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভা প্রদর্শনের এই উন্মুক্ত মঞ্চে  অংশ নিচ্ছেন। ফেস্ট এর সার্বিক সহযোগিতায় সিলভার পার্টনার হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন-২৩ আরো রয়েছে থেরাপ (বিডি) লিমিটেড । 

 

এআর
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবে।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’-এর তিনদিনব্যাপী প্রথম পর্ব।
সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ প্রাঙ্গনে অনুষ্টিত হয়ে গেল অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স কর্তৃক আয়োজিত ৪ দিন ব্যাপী এআইইউবি সিএস ফেস্ট। যার সার্বিক ব্যবস্থাপনায় ছিল...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর