শেষ হলো এআইইউবি সিএস ফেস্ট ২০২৪

আপডেট : ০৯ মে ২০২৪, ০৩:৪৪ পিএম

সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ প্রাঙ্গনে অনুষ্টিত হয়ে গেল অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স কর্তৃক আয়োজিত ৪ দিন ব্যাপী এআইইউবি সিএস ফেস্ট। যার সার্বিক ব্যবস্থাপনায় ছিল এআইইউবি কম্পিউটার ক্লাব।

র্শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভার বিকাশ,সৃজনশীলতা বৃদ্ধি ও প্রযুক্তিগত অগ্রগতিকে  এক অনন্য উচ্চতায় নিতেই  এবারের এআইইউবি সিএস ফেস্ট ২০২৪ এর  আয়োজন। এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মূল আকর্ষণ ছিল ১২ টি প্রতিযোগিতা। সারাদেশ থেকে আসা ২০০ টির মত স্কুল কলেজের প্রায় ২০০০ এর বেশি শিক্ষার্থী এবং এআইইউবি এর ৩০০০ এর বেশি শিক্ষার্থী এই ফেস্ট এর বিভিন্ন সেগমেন্টে অংশ নেয়। 

এবছর ঢাকা বিভাগ ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ,কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ সহ দেশের বিভিন্ন বিভাগ এবং মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহর থেকে অনেক শিক্ষার্থী আসে ফেস্টে অংশ নিতে।

এস.এ.এম.মনজুর এইচ খানের (প্রক্টর এবং পরিচালক, অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, এআইইউবি) সঞ্চালনায় এআইইউবি সিএস ফেস্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তফা কামাল, (মহাপরিচালক, অতিরিক্ত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: আব্দুর রহমান (প্রো-ভাইস চ্যান্সেলর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ), এছাড়াও উপস্থিত ছিলেন, মো: মসিউর রহমান (সিনিয়র প্রফেসর, ডীন, ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এআইইউবি), প্রফেসর ড: দীপ নন্দি (অ্যাসোসিয়েট ডীন,ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এআইইউবি), অভিজিৎ ভৌমিক (অ্যাসোসিয়েট প্রফেসর, কম্পিউটার সায়েন্স বিভাগ, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, অফিস অব স্টুডেন্ট এআইইউবি) এবং সম্মানিত শিক্ষকবৃন্দ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি এআইইউবি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান শিক্ষার্থীদের মধ্যে প্রতিভা বিকাশের এই সুন্দর আয়োজনের জন্য এবং আশাবাদ ব্যক্ত করেন যে শিক্ষার্থীরা নতুন প্রযুক্তি উদ্ভাবনে আরও বেশী আগ্রহী হবে এছাড়াও প্রধান অতিথি জানান যে বিজয়ীদের  আইসিটি মন্ত্রাণলয় থেকে ১০ লক্ষ টাকার স্কলারশিপ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। 

প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সম্মানিত শিক্ষকবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান।এরপর ফেস্ট এর সাথে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এবং আয়োজকরা অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ও ফটোসেশন এ অংশ নেন। সিএস ফেস্ট ২০২৪ এর সমাপনী বক্তব্য প্রদান করেন  বিশেষ অতিথি প্রফেসর ড: মোঃ আব্দুর রহমান (প্রো ভাইস-চ্যান্সেলর, এআইইউবি) তিনি এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং স্পন্সর থেরাপ বিডি লিমিটেড, ব্রেইনস্টেশন ২৩ এবং মিডিয়া পার্টনারদের তাঁর কৃতজ্ঞতা জানান। এরপর অভিজিৎ ভৌমিক (অ্যাসোসিয়েট প্রফেসর, কম্পিউটার সায়েন্স বিভাগ, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, এআইইউবি) ফেস্ট এর সহযোগী সকল ক্লাব, স্কুল কলেজ থেকে আগত ক্লাব  এবং ক্যাম্পাস এম্বাসীডরদের ফেস্ট এ তাদের অবদানের জন্য সম্মাননা স্মারক তুলে দেন। 

এআইইউবি কম্পিউটার ক্লাব এবং  এআইইউবি পারফরমিং আর্টস ক্লাবের (এপাক) সদস্যদের অংশগ্রহণে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এবারের সিএস ফেস্ট ২০২৪।

এআর
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘এডমিশন ফেস্ট, ফল ২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই মাসব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ...
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের ২০ বছরে পদার্পণ উপলক্ষে ১০ জুলাই (শুক্রবার) বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট...
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘পারুল ইউনিভার্সিটি’তে উচ্চশিক্ষার সুযোগ, স্পট অ্যাডমিশন (সরাসরি ভর্তি) এবং আকর্ষণীয় শিক্ষাবৃত্তি নিয়ে ঢাকায় একটি বিশেষ...
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর