রেকর্ড মৃত্যুর দিনে প্রায় ১৫ হাজার শনাক্ত, সর্বোচ্চ পরীক্ষা

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০৯:০৭ এএম

দেশে আবারও একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন রেকর্ড হলো। গত ২৪ ঘণ্টায় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়েছে।

একইসময়ে একদিনে সর্বোচ্চ করোনার পরীক্ষা করা হয়েছে। এদিন অ্যান্টিজেনসহ মোট ৫২ হাজার ৫৭৮টি পরীক্ষায় নতুন করে ১৪ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। 

মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সোমবার (২৬ জুলাই) দেশে একদিনে সর্বোচ্চ ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জন শনাক্ত ও সর্বোচ্চ ২৪৭ জন মৃত্যুর ঘটনা ঘটে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৪। অদ্যবধি সংক্রমণের হার ১৫ দশমিক ৮১। 

একইসময়ে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এনিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দশ লাখ ২২ হাজার ৪১৪ জন।

আরও পড়ুন: টিকা নেয়ার দুই-তিন মাস পর থেকেই কমছে অ্যান্টিবডি

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের ৮৪ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগের ৬১ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ১৩ জন, সিলেট বিভাগের ৭ জন, রংপুর বিভাগের ১১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১১ জন রয়েছেন। 

নিহতদের মধ্যে ১৩৮ জন পুরুষ এবং ১২০ জন নারী রয়েছেন। এদের মধ্যে ১৫ জন বাসায় মারা গেছেন। সরকারি হাসপাতালে মারা গেছেন ২০২ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৩৯ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে দুইজনকে।  

এ পর্যন্ত ভাইরাসটিতে মোট নিহতদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৪৭৮ জন এবং নারী ৬ হাজার ৩০১ জন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ৭৭৯ জন। 


একাত্তর/আরএইচ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর