রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে গ্রামীণফোন 

আপডেট : ৩০ মে ২০২৪, ০৫:৫০ পিএম

সমাজের প্রতি দায়বদ্ধ একটি কোম্পানি হিসেবে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন জরুরি উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণফোন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে অংশীদারত্বের ভিত্তিতে দুর্গত এলাকার ভুক্তভোগী মানুষের জন্য খাবার পানি নিশ্চিত করতে দুটি পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপন, বিনামূল্যে ওষুধসহ দুটি মেডিকেল টিম প্রেরণ এবং ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা উদ্যোগ গ্রহণ করছে গ্রামীণফোন। এছাড়া ক্ষতিগ্রস্তরা যেন তাদের পরিবারের সাথে সংযুক্ত থাকতে পারেন এজন্য ফ্রি চার্জিং সুবিধা, ১০ মিনিট ফ্রি টকটাইম এবং ৫০০ এমবি ফ্রি ইন্টারনেট প্রদান করেছে কোম্পানিটি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোন সবসময় মানুষের পাশে আছে, বিশেষ করে সংকটময় সময়ে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অনেক নাগরিকের জন্যই জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। তাই ক্ষতিগ্রস্তদের জন্য আমরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। প্রথমে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য সংযোগ ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছি, যেন তারা প্রিয়জনের সাথে যুক্ত থাকতে এবং প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা সকলে মিলে এই সংকট কাটিয়ে উঠব এবং ঘুরে দাঁড়াব।

গ্রামীণফোন, টেলিনর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান, ৮.৩০ কোটি  গ্রাহক নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান। সমাজের ক্ষমতায়ন ও ডিজিটাল বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালে যাত্রা শুরুর পর থেকে গ্রামীণফোন দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে, যার মাধ্যমে দেশের ৯৯ শতাংশেরও অধিক মানুষ সেবা গ্রহণ করছে। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) -তে তালিকাভুক্ত।

এআরএস
গ্রামীণফোন ‘1Bangladesh 1Internet’ চালু করেছে, যার মাধ্যমে দেশের মানুষের জন্য আরও শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং এর মাধ্যমে দেশজুড়ে আরও বেশি কিছু অন্বেষণ, আবিষ্কার ও উপভোগের সুযোগ তুলে ধরা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের উন্নত ডিএনএস-লেয়ার সিকিউরিটি সলিউশন 'জিপি শিল্ড' ব্যবহার করবে নুভিস্তা ফার্মা।
ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিজ’ প্রকল্পের আওতায় ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে নিজেদের জীবন বদলেছেন রাজশাহীর প্রেমতলীর প্রান্তিক জনগোষ্ঠী। তাদের জীবনের এ পরিবর্তন দেখতে গ্রামীণফোন, টেলিনর এ
দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির সাথে একটি কর্পোরেট পার্টনারশিপ স্থাপন করেছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর