জিপি শিল্ডের সঙ্গে নাভানা ফার্মার কর্পোরেট পার্টনারশিপ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির সাথে একটি কর্পোরেট পার্টনারশিপ স্থাপন করেছে। এর আওতায় গ্রামীণফোনের অত্যাধুনিক ডিএনএস-লেয়ার সিকিউরিটি সল্যুশন ‘জিপি শিল্ড’-এর মাধ্যমে নাভানা ফার্মাসিউটিক্যালের কর্মীদের সার্বিক ডিজিটাল নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

এই পার্টনারশিপের আওতায় নাভানা ফার্মাসিউটিক্যালস তাদের সকল কর্মীর জন্য ব্যবহার করছে জিপি শিল্ড, যাতে নিরাপদ ইন্টারনেটের পাশাপাশি ফিশিং, ম্যালওয়্যার ও র্যানসমওয়্যারের আক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত হয়। এই প্রক্রিয়ায় ডিএনএস লেয়ারেই সাইবার ঝুঁকি প্রতিরোধ করা হয়; ফলে নিরাপদে ও নির্বিঘ্নে অনলাইন অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন ব্যবহারকারীরা।  

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ড. সাঈদ আহমেদ সম্প্রতি এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামানসহ হেড অব লার্জ অ্যাকাউন্টস এম. শাওন আজাদ, হেড অব প্রাইম অ্যাকাউন্টস-১ নাবিলা এনায়েত প্রভা, হেড অব এইচআর স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টনারিং- বিজনেস, আইটি ও টেক সৈয়দ মাসুদ মাহমুদ, প্রোডাক্ট ম্যানেজার অদিতি সেন, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ জুলকার নাঈন এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন আতীক দেওয়ান হক ও হেড অব আইটি মলয় কুমার দেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, নাভানা ফার্মাসিউটিক্যালসের সাথে আমাদের দীর্ঘমেয়াদি পার্টনারশিপ বাংলাদেশের এন্টারপ্রাইজ খাতে ডিজিটাল সক্ষমতা জোরদারে যৌথ অঙ্গীকারের প্রতিফলন। জিপি শিল্ডকে আমাদের এন্টারপ্রাইজ পোর্টফোলিওতে যুক্ত করার মাধ্যমে আমরা নাভানাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে ক্রমবর্ধমান সাইবার হুমকির বিরুদ্ধে প্রস্তুত হতে এবং ডিজিটাল নিরাপত্তার সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করতে চাই। ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন সবসময় নিরাপদে ও আত্মবিশ্বাসের সাথে ব্যবসা পরিচালনা করতে পারে এজন্য সংকল্পবদ্ধ গ্রামীণফোন।

নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ড. সাঈদ আহমেদ বলেন, বর্তমান ডিজিটাল পরিমণ্ডলে আমাদের কর্মী ও ডেটার জন্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে একটি। গ্রামীণফোনের সাথে আমাদের এই সহযোগিতা ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে আমাদের সক্রিয় অবস্থানকে আরও সংহত করেছে। আমাদের ডিজিটাল ইকোসিস্টেমের সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জিপি শিল্ড।

আরবিএস
গ্রামীণফোন ‘1Bangladesh 1Internet’ চালু করেছে, যার মাধ্যমে দেশের মানুষের জন্য আরও শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং এর মাধ্যমে দেশজুড়ে আরও বেশি কিছু অন্বেষণ, আবিষ্কার ও উপভোগের সুযোগ তুলে ধরা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের উন্নত ডিএনএস-লেয়ার সিকিউরিটি সলিউশন 'জিপি শিল্ড' ব্যবহার করবে নুভিস্তা ফার্মা।
ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিজ’ প্রকল্পের আওতায় ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে নিজেদের জীবন বদলেছেন রাজশাহীর প্রেমতলীর প্রান্তিক জনগোষ্ঠী। তাদের জীবনের এ পরিবর্তন দেখতে গ্রামীণফোন, টেলিনর এ
দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন ফিনটেক প্ল্যাটফর্ম পামপে’র সঙ্গে অংশীদারিত্ব সম্প্রসারণ করে বাংলাদেশে প্রথমবারের মতো কার্ডবিহীন কিস্তিতে ডিভাইস-বান্ডেল অফার চালু করেছে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর