সাইবার নিরাপত্তা জোরদারে গ্রামীণফোনের জিপি শিল্ড ব্যবহার করবে নুভিস্তা ফার্মা

আপডেট : ১৩ মে ২০২৬, ০২:০৬ পিএম

ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের উন্নত ডিএনএস-লেয়ার সিকিউরিটি সলিউশন 'জিপি শিল্ড' ব্যবহার করবে নুভিস্তা ফার্মা। সম্প্রতি কোম্পানি দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় কর্মীদের নিরাপদ ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করতে এবং ফিশিং, ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যারের আক্রমণ থেকে সুরক্ষা পেতে জিপি শিল্ড ব্যবহার করবে নুভিস্তা ফার্মা। ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই ডিএনএস লেয়ারে থ্রেট ব্লক করার মাধ্যমে ক্রমবর্ধমান ডিজিটাল ব্যবসায়িক পরিবেশে একটি নিরাপদ ও নির্বিঘ্ন অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করে জিপি শিল্ড।

সম্প্রতি নুভিস্তা ফার্মার প্রধান কার্যালয়ে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ এবং নুভিস্তা ফার্মার এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন এই সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ বলেন, “ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এক্ষেত্রে জিপি শিল্ড-এর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ ও আত্মবিশ্বাসের সাথে কাজ করার সুযোগ দিতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। নুভিস্তা ফার্মা এবং গ্রামীণফোনের মধ্যে দীর্ঘদিনের পার্টনারশিপ রয়েছে। এবার আমাদের সার্ভিস পোর্টফোলিওতে জিপি শিল্ড যুক্ত করার মাধ্যমে নুভিস্তা ফার্মার কর্মীদের মধ্যে ডিজিটাল নিরাপত্তার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তুলতে এবং তাদের প্রতিনিয়ত পরিবর্তনশীল সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখতে প্রস্তুত গ্রামীণফোন। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল ল্যান্ডস্কেপে ব্যবসাগুলোকে নিরাপদে সমৃদ্ধ করতে এবং একটি নিরাপদ ও স্মার্ট আগামী গড়তে গ্রামীণফোনের নিরন্তর প্রতিশ্রুতির প্রতিফলন এই উদ্যোগ।”  

নুভিস্তা ফার্মার এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন বলেন, “নুভিস্তা ফার্মায় আমরা ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণের সাথে সাথে কর্মী এবং তাদের তথ্যের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। এই সহযোগিতার মাধ্যমে জিপি শিল্ড আমাদের কর্মীদের প্রতিনিয়ত পরিবর্তনশীল সাইবার ঝুঁকি থেকে সুরক্ষিত রেখে নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে গ্রামীণফোনের হেড অফ প্রাইম অ্যাকাউন্টস অরবিদ চৌধুরী, হেড অফ প্রাইম অ্যাকাউন্টস ১ নাবিলা এনায়েত প্রভা, হেড অফ প্রাইম অ্যাকাউন্টস ২ মো. রাজীব খান এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার ফিজা ফেরদৌস উপস্থিত ছিলেন। নুভিস্তা ফার্মার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) হাসান শহীদুল্লাহ চৌধুরী, আইটি ম্যানেজার নাজমুস সাকিব এবং মার্কেটিংয়ের সিনিয়র ডেপুটি ম্যানেজার সাইহাম আহমেদ বিন।

আরবিএস
ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিজ’ প্রকল্পের আওতায় ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে নিজেদের জীবন বদলেছেন রাজশাহীর প্রেমতলীর প্রান্তিক জনগোষ্ঠী। তাদের জীবনের এ পরিবর্তন দেখতে গ্রামীণফোন, টেলিনর এ
দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ প্রথমবারের মতো পরবর্তী প্রজন্মের ফাইবার রিইনফোর্সড পলিমার (এফআরপি) টাওয়ার স্থাপন করেছে।
দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির সাথে একটি কর্পোরেট পার্টনারশিপ স্থাপন করেছে।
দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন ফিনটেক প্ল্যাটফর্ম পামপে’র সঙ্গে অংশীদারিত্ব সম্প্রসারণ করে বাংলাদেশে প্রথমবারের মতো কার্ডবিহীন কিস্তিতে ডিভাইস-বান্ডেল অফার চালু করেছে।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর